Narendra Modi

খড়গপুর আইআইটি’র অনুষ্ঠানে মোদীর মুখে ‘গরিবী হাটাও’

জাতীয়

যেই প্রধানমন্ত্রীর শাসনকালে দেশে বেকারত্বের হার, দারিদ্রতার হার সব থেকে বেশি সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য এসে শোনালেন উন্নয়নের কথা। খড়গপুর আইআইটির অনুষ্ঠানে এসে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, গর ১২ বছরে তার সরকার দেশের আর্থীক ভাবে পিছিয়ে থাকা অংশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। 
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আগে লালকেল্লা থেকে গরিবী হাটাও ডাক দেওয়া হতো। কিন্তু মানুষের জন্য কোন কাজ করা হয়নি। গত ১২ বছরে বিভিন্ন বাধা অতিক্রম করে সরকার আর্থীক ভাবে পিছিয়ে থাকা মানুষের উন্নতির জন্য কাজ করেছে। তাদের আত্মনির্ভর করার চেষ্টা করে চলেছে।’
উল্লেখ্য বিভিন্ন তথ্য অনুযায়ী এই মোদী সরকারের আমলেই দেশে বেড়েছে বেকারত্ব, খাদ্যসূচকের তালিকায় প্রতিবেশী দেশ গুলোর থেকে পিছিয়ে ভারত। করোনা অতিমারির সময় স্পষ্ট হয়ে গিয়েছিল দেশের শ্রমিকদের পরিস্থিতি।
এদিন বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত ইতিমধ্যেই ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে এনেছে, যা আসলে অসম্ভবকে জয় করা বা ব্রেক দ্য লিমিটেরই নামান্তর। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট নিয়ে মুখ খুললেও বছরে ২ কোটি চাকরি, কালো টাকা ফিরিয়ে আনা, মূল্যবৃদ্ধি রোধ নিয়ে একটাও শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী। 
নিজের কর্মপদ্ধতি এবং তরুণ প্রজন্মের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে মোদী জানান, চ্যালেঞ্জকে পাল্টা চ্যালেঞ্জ জানানোই তার স্বভাব। তার মতে, সীমাবদ্ধ বিশ্বাস আঁকড়ে ধরে থাকার অর্থ হল নিজের স্বপ্ন এবং প্রতিভাকে গণ্ডির মধ্যে আটকে দেওয়া। কিন্তু গত কয়েক বছর ধরে ভারত সেই সমস্ত পুরনো সীমা ভেঙে এগিয়ে যাওয়ার তত্ত্বে বিশ্বাসী হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের মাটি এমন এক ভূমি, যেখান থেকে চিরকাল নতুন চিন্তাভাবনার জন্ম হয়েছে। এই বাংলা স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান এবং এখানকার স্বাধীনতা সংগ্রামীরা সর্বদা নিজেদের দেশকে বিশ্বের দরবারে উঁচুতে দেখতে চেয়েছিলেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী যখন এই কথা গুলো বলছেন তখন তার পাশে বসে তারই দলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার পুলিশ এবং দলের লোকেরা বামপন্থী প্রগতিশীল বুকস্টল থেকে স্বাধীনতা সংগ্রামীদের বই লুঠ করে নষ্ট করেছে। পুড়িয়ে দিয়েছে।
বক্তৃতার শেষে খড়্গপুর আইআইটির ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে মোদী বলেন, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনেরও আগে এই শিক্ষাপ্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই আইআইটির পড়ুয়ারা আধুনিক দেশ গড়ার কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছেন বলে প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

Comments :0

Login to leave a comment