দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করলো বিজেপি। ১১১ আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে। দিল্লীর কেন্দ্রীয় দপ্তর থেকে বৃহস্পতিবার প্রার্থী ঘোষনা হয়েছে। ১৬ মার্চ প্রথম ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করে তারা।
রাজারহাট গোপালপুর থেকে প্রার্থী করে হয়েছে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। এগরা থেকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারির দাদা দিব্যেন্দু অধিকারিকে। শ্যামপুরে হিরণকে টিকিট দিয়েছে বিজেপি। নোয়াপাড়ায় প্রার্থী হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে। মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। হিঙ্গলগঞ্জে রেখা পাত্র। ব্যারাকপুরে কৌস্তভ বাগচী, বেহালা পশ্চিমে বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খাঁ, গাইঘাটায় সুব্রত ঠাকুর, বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার, বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়াকে প্রার্থী করেছে বিজেপি। সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়, টালিগঞ্জে পাপিয়া অধিকারী, যাদবপুরে শর্বরী মুখোপাধ্যায়, মাথাভাঙায় প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রথম তালিকায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দ্বিতীয় দফায় ১১১ জনের নাম ঘোষণা করল। ফলে মোট ২৯৪টি আসনের মধ্যে এখনও ৩৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল। এছাড়াও প্রথম তালিকার বিষ্ণুপুর আসনে প্রার্থী করেছিল অগ্নিস্বর নস্করকে। কিন্তু দ্বিতীয় দফায় এই আসনে প্রার্থী বদল করে বিজেপি। প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ খানকে। বিশ্বজিৎ মাহাতোকে জয়পুর আসনে সমর্থন করেছে বিজেপি । এখনও বিজেপি পানিহাটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি। যে আসনে আর জি করের নির্যাতিতার মা প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে।
Comments :0