Rally in jalpaiguri

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে মিছিল জলপাইগড়িতে

জেলা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর প্রক্রিয়ায় বাদ যাওয়া সমস্ত বৈধ ভোটারের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে জলপাইগুড়িতে মিছিল হয় শনিবার। এসআইআর-এ বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। সেই নাম ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে এদিন বামপন্থী দলসমূহের ডাকে মিছিলে নেতৃত্ব দেন বামপন্থী দলসমূহের আহ্বায়ক সলিল আচার্য, সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্র, সিপিআই(এমএল) নেতা প্রদীপ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা দপ্তর সুবোধ সেন ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে কদমতলা, কামারপাড়া, মার্চেন্ট রোড, থানা মোড় হয়ে জেলা দপ্তরের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও বিজেপির আঙ্গুলী হেলনে হওয়া এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন জারি রাখার আহ্বান জানান।
নির্বাচন কমিশনের অন্দরে দুই কমিশনারের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মতবিরোধের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই পরিস্থিতির জন্য জ্ঞানেশ কুমারকে দায়ী করে তাঁর অপসারণের প্রক্রিয়া শুরু করার দাবি তুলেছেন মিছিলে অশংগ্রহণকারীরা।

Comments :0

Login to leave a comment