SIR Supreme Court

বিচারাধীন ১০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, সুপ্রিম কোর্টকে জানালো কলকাতা হাইকোর্ট

জাতীয় রাজ্য

৬০ লক্ষের বেশি বিবেচনাধীন নামের ১০ লক্ষের নিষ্পত্তি হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে পাঠানো চিঠিতে এই তথ্য দিয়েছেন। 
মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর প্রক্রিয়া ঘিরে দায়ের বিভিন্ন আবেদনের শুনানি শুরু হয়েছে। নাম বাদ পড়া কয়েকজনের আবেদনও যুক্ত হয়েছে শুনানিতে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে চলছে শুনানি। বেঞ্চ বিবেচনাধীন নাম নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনাল গড়ার প্রস্তাব দিয়েছে। এক জন প্রাক্তন প্রধান বিচারপতি এবং দু’জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইবুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনকে বেঞ্চ বলেছে কলকাতা হাইকোর্টকে সহযোগিতা করতে। শুনানি চলছে।

Comments :0

Login to leave a comment