Computer Teacher Protest

স্থায়ীকরণের দাবিতে বিকাশভবন ঘেরাও অভিযান কম্পিউটার প্রশিক্ষকদের

কলকাতা

কম্পিউটার প্রশিক্ষকদের কাজের স্থায়ীকরণ করতে হবে। ৫ বছর ধরে শিক্ষা দপ্তরে দাবি জানিয়েও মেলেনি কোনও সুরাহা। এমনকি সরকারে আসার আগে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের আগে তাদের আশ্বাস দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলেই স্থায়ীকরণ করে দেওয়া হবে। তবে প্রায় ৫ মাস পেরিয়ে গিয়েছে। সরকারের তরফে বারবার নীতিনির্ধারণের কথা বলা হলেও ২৪ সেপ্টেম্বর নিয়োগকারী সংস্থার তরফে দেওয়া হয় টার্মিনেশন লেটার। তবে কি নীতিনির্ধারণের নামে ভাওতার আশ্বাস দেওয়া হচ্ছে?
কাজের স্থায়ীকরণের দাবিকে সামনে রেখে সোমবার বিকাশ ভবন ঘেরাও করেন কম্পিউটার প্রশিক্ষকরা। সেখান থেকেই এই প্রশ্ন তুলেছেন কম্পিউটার প্রশিক্ষকরা। 
আইসিটি'র কম্পিউটার প্রশিক্ষকদের ১ থেকে ৫ ব্যাচকে পার্মানেন্ট করা হলেও। ষষ্ঠ ও সপ্তম ব্যাচ দুটিকে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ৫ বছরের জন্য কন্ট্রাক্টচুয়ালি পার্মানেন্ট হিসাবে কাজ করানো হচ্ছিলো। বারবার স্থায়ীকরণের দাবি জানানো হলেও কাজ হয়নি। এর মধ্যে, ২৪ তারিখ ওই বেসরকারি সংস্থার তরফে টার্মিনেশন নোটিশ পাঠানো হয়। সরকারের তরফে যদিও তাদের অন্য রক্ত বেসরকারি সংস্থার মাধ্যমে চাকরি কন্টিনিউ করতে বলা হয়। 
আর বেসরকারি কোনও সংস্থার হতে তুলে দেওয়া যাবে না এই কম্পিউটার প্রশিক্ষকদের। পাশাপাশি, সম কাজের জন্য দিতে হবে সম বেতন এই দাবিতেই এখনও পর্যন্ত বিকাশ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষকরা। দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক কম্পিউটার প্রশিক্ষকদের।  
এই বিষয়ে এবিটিএ কলকাতা জেলা সম্পাদক বিপ্লব তিলক বলেন, 'কম্পিউটার প্রশিক্ষকদের এই আন্দোলনের পাশে আমরা রয়েছি। আমরা চাই  চুক্তিভিত্তিক কাজ হলেও এই শিক্ষকদের স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে। এই প্রশিক্ষকদের ছাঁটাই করা হলে তা আসলে গোটা শিক্ষা ব্যাবস্থার ক্ষতি। চাকরির নিশ্চয়তা, সঠিক বেতন সহ রিটায়ারমেন্ট বেনিফিটের দাবিও আমরা জানাচ্ছি।' 

Comments :0

Login to leave a comment