Arunachal Pradesh Jawan Killed

অরুণাচলে বার্মা সীমান্তে হানায় নিহত জওয়ান, আহত ৪

জাতীয়

অরুণাচল প্রদেশে ভারত-বার্মা সীমান্ত এলাকায় আচমকা হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। আরও চার জওয়ান গুরুতর আহত।
মঙ্গলবার অরুণাচল প্রদেশের চাঙলাঙ জেলায় আসাম রাইফেলসেটর টহলের সময় আচমকা হামলা হয়। প্রশাসনের অনুমান, উগ্রপন্থী কোনও গোষ্ঠী এই হামলার পিছনে রয়েছে। নামপঙ নালা এলাকায় টহলের সময় গুলি ছোঁড়া হয় জওয়ানদের ওপর। সীমান্তে বেড়া দেওয়ার কাজে পাহারা দিতে এই বাহিনী টহল চালাচ্ছিল। গুলিতে নিহত হন হাবিলদার পদমর্যাদার জওয়ান জনখোকাই কুকি (৪২)। 
ঘটনার পিছনে এনএসসিএন (কে-ওয়াইএ) থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন। তবে তথ্য নিশ্চিত করা হয়নি।

Comments :0

Login to leave a comment