দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বামপন্থী দলসমূহের শান্তিপূর্ণ বিক্ষোভে দিল্লি পুলিশের নির্মম আক্রমণ এবং সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক এম এ বেবি সহ বামপন্থী নেতৃবৃন্দকে আটক করার তীব্র প্রতিবাদ করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আগামী ২ অক্টোবর কলকাতায় ১১টায় রানি রাসমণি রোডে জমায়তে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। (নির্বাচন কমিশন অভিমুখে মিছিলে দিল্লি পুলিশের ধরপাকড়ের নিন্দা পলিট ব্যুরোর)
সেলিম বলেন, আরএসএস বিজেপি’র রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্য সম্পূর্ণ বেআইনি পদ্ধতিতে জ্ঞানেশ কুমার যেভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন, এসআইআর’এর নামে গরিব প্রান্তিক মানুষকে হয়রান করে চলেছেন তার প্রতিবাদে সারা দেশের সঙ্গে সেলিম বলেছেন, এরাজ্যেও প্রতিবাদ বিক্ষোভ চলছে। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণ এবং তাঁর শাস্তির দাবিতে রাজ্যের সর্বত্র মুখর প্রতিবাদকে তীব্রতর করতে হবে। সেলিম বলেন, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে, অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করা ও যাদের নাম ভোটার তালিকা থেকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করা, নির্বাচন কমিশনের স্বাধীন এবং গণতান্ত্রিক পদ্ধতি পুনরুদ্ধার করা এবং সুপ্রিম কোর্টের পদ্ধতিগত বিষয় মান্যতা দিয়ে নির্বাচন কমিশনারদের নিয়োগ করার দাবিতে এরাজ্যের বামপন্থী দলসমূহের পক্ষ থেকে আগামী ২ অক্টোবর সকাল ১১টায় রানী রাসমণি রোডে জমায়তের আহ্বান জানানো হয়েছে। রানি রাসমণি রোডে জমায়েতের পর ১১টা ৩০ মিনিটে নেতাজি মূর্তি থেকে গান্ধীজীর মূর্তি পর্যন্ত মিছিল করা হবে। এই সমাবেশ ও মিছিলে শামিল হওয়ার জন্য আবেদন করছি।
Md Salim
দিল্লিতে বেবি-সহ বাম নেতৃত্বকে আটকের নিন্দা সেলিমের, ২ অক্টোবর জমায়েতে যোগ দেওয়ার আহ্বান
ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0