অরিজিৎ মণ্ডল
পার হয়েছে দু’বছর। তবু অভয়া বিচারহীন। বিচারের দাবিতে রবিবার ফের মানুষ কলকাতায় হলো মিছিল, বিক্ষোভ।
সরকার বদলেছে। কিন্তু আর জি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ মৃত্যুর তদন্ত এগচ্ছে না। সিবিআই’র ভূমিকা ক্ষোভ তীব্র। রবিবার, ৯ আগস্ট, হত্যাকান্ডের দু’বছর। এই দিনেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছে। ‘অভয়া মঞ্চ’ ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদী জমায়েত করে। এখানেই এসে মিছিল মিশে যায়।
এদিন মিছিলে স্লোগান উঠেছে, ‘দিকে দিকে একই স্বর/ জাস্টিস ফর আরজি কর’। অংশ নিয়েছে বিভিন্ন অংশ। ডাক্তারি ছাত্ররা বড় সংখ্যায় অংশ নিয়েছেন।
সিবিআই দু’বছর তদন্তের কাজ এগচ্ছে না। বিচার চাই। রাস্তা ছাড়ব না।
মিছিলে হাঁটার পথে ডাঃ সুবর্ণ গোস্বামী বলেছেন, ‘‘নির্বাচনে সরকার বদলালেই বিচার মিলবে এমন প্রত্যাশা ছিল না। কারণ আমরা হাথরস বা উন্নাওয়ে এমনই ঘটতে দেখেছি। গুজরাটে ধর্ষকদের মালা পরিয়ে ঘুরিয়েছে। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় দায়ী ব্রিজভূষণ শরণ সিং বেকসুর খালাস। কিন্তু সিবিআই বলেছিল যে আগের রাজ্য সরকার সহযোগিতা করছে না। এখন সে কথা বলার অবকাশ নেই। এখন ডবল ইঞ্জিন সরকার। তা সত্ত্বেও কেন বিচার মিলছে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী বলে গিয়েছিলেন তাঁদের দল সরকারে এলে ফাইল খোলা হবে। তা কিন্তু হচ্ছে না। তিনজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু প্রকৃত অপরাধীদের শাস্তির প্রশ্নে অগ্রগিত দেখতে পাচ্ছি না। ’’
এদিন প্রতিবাদী বলেছেন যে আন্দোলনই ভরসা। বাধ্য করতে হবে সরকারকে। আসল অপরাধীদের ধরার বদলে গুন্ডা দমনের নামে প্রতিবাদকে আটকে রাখছে।
ডাঃ মানস গুমটা বলেছেন, ‘‘অনেকেই সরকার পরিবর্তন করেছিলেন আশা নিয়ে। তার মধ্যে অভয়ার ন্যায়বিচারের প্রশ্নও ছিল। কিন্তু গত তিন মাস হতাশাজনক। এমন ভয়ঙ্কর ঘটনা অতীতে আমরা দেখিনি। শহর বা রাজ্য কেবল না। বিশ্বেও প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল। কিন্তু সিবিআই’র তদন্তে রাগ হতাশা দুই-ই বেড়েছে। কেবল একজনকে চিহ্নিত করেছে। এতবড় মাপের ঘটনা কোনও একজন ঘটনাতে পারে না। প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘সিবিআই’র কাছে থেকে আমাদের প্রত্যাশা ছিল। ন্যায়বিচার দিতে পারেনি এই তদন্ত সংস্থা। সরকারের কাছেও প্রত্যাশা আছে। আগের সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করেছিল। দায়িত্ব পেয়ে সরকারকে রাজধর্ম পালন করতে হবে। দ্রুততার সঙ্গে প্রতিটি অপরাধী চিহ্নিত হোক। যতক্ষণ বিচার না মিলছে আমরা রাস্তায় থাকব।’’
ডাক্তারি ছাত্রছাত্রীরা ছিলেন।
ডাঃ পুলস্ত্য আচার্য বলেছেন, ‘‘আজকের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী যা করছেন তা আমরা আগেও দেখেছি। মিডিয়া ট্রায়লে ব্যস্ত স্বাস্থ্য মন্ত্রী। দৃঢ় বিশ্বাস যে আগের এবং বর্তমান সরকার মিলিতভাবে তদন্ত ধামাচাপ দিচ্ছে।’’
মিছিলে অংশ নিয়েছে চিকিৎসক আন্দোলনের আরও দুই নেতা ডাঃ তমোনাশ চৌধুরী এবং ডাঃ উৎপল ব্যানার্জি।
Comments :0