Sujan Chakraborty campaigning in Nandigram.

মেহনতির অধিকার অস্বীকারের পরিনাম ভালো হয়না, নন্দীগ্রামে প্রচারে সুজন চক্রবর্তী

রাজ্য জেলা

ছবি- নন্দীগ্রামের দাউদপুরে সিপিআই প্রার্থীর সমর্থনে মিছিলে উপস্থিত সুজন চক্রবর্তী।

মেহনতি অধিকার যারা অস্বীকার করে তাদের পরিনাম ভালো হয়না। বুধবার নন্দীগ্রামে বাম প্রার্থীর সমর্থনে সভা থেকে সেই কথাই মনে করলেন  সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 
এদিন তিনি বলেন, 'আমি ভোট করতে জানি, ভোট করাতে জানি-একথা মস্তানদের। রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই ভাষায় কথা বলছেন। আসলে উনি ভয় পাচ্ছেন বলেই এসব বলে ধমক দিচ্ছেন। দেশ বা রাজ্যের যিনি যতবড়ই ক্ষমতাবান হোন না কেন এর আগে যে সরকার ছিল, তার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও অনেক ক্ষমতার জাহির করেছিলেন। তার দলের লোকেরা ভয়ভীতি, সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। সর্বক্ষমতা সম্পন্ন সেই মুখ্যমন্ত্রী ও তার দলের পতন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। সবার সবদিন সমান যায়না। যারা ভুলে যায় মানুষকে, গরীব মেহনতি মানুষের অধিকার যারা অস্বীকার করে পরিনাম তাদের ভালো হয়না।'
বুধবার বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থীর সমর্থনে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় প্রচার মিছিল ও সভা হয়। সেখানে সুজন চক্রবর্তী, প্রার্থী শান্তি গোপাল গিরি সহ বামফ্রন্টের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এদিন দাউদপুরের ভাটপুকুর বাজারে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজন চক্রবর্তী বলেন, " শুভেন্দু অধিকারী তৃনমূলে মন্ত্রী থাকার সময়ে তাঁর দলের দলনেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে বিক্রি করেছে। দুর্নীতির দাগ এত সহজে তোলা যাবেনা। নন্দীগ্রামের মানুষ যাতে নিজেদের ভোট নিজেরা দিতে পারে তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।" 
 

Comments :0

Login to leave a comment