সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষের গাড়িতে ধাক্কা দিল একটি লরি।
বুধবার, ডানকুনি টোল প্লাজা পার করার পর একটি ১৮ চাকার লরি শতরূপ ঘোষের গাড়ির পিছনে বাঁদিকে ধাক্কা মারে। অভিযোগ, লরিতে কোনও সহকারি ছিলেন না। শতরূপ ঘোষের গাড়িতে চারজন ছিলেন। যদিও তাঁদের আঘাত লাগেনি।
ডানকুনি থানার পুলিশ লরিটি আটক করেছে। অভিযোগ জানাতে ডানকুনি থানায় গেছেন শতরূপ সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।
Shatarup Ghosh
শতরূপ ঘোষের গাড়িতে ধাক্কা লরির
ডানকুনি টোল প্লাজার কাছে দুর্ঘটনা স্থল।
×
Comments :0