Assembly Election 2026

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ১৯ শতাংশ

রাজ্য জেলা

ভোট কেন্দ্র- আমতলি এমএসকে স্কুল।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচনের মধ্যে প্রথম দফায় ১৬ জেলায় ভোট গ্রহণ চলছে। ভোটগ্রহণ চলছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,  বীরভূম, মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার সকালে থেকেই ভোট কেন্দ্রেগুলিতে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। সকাল ৯টা প্রর্যন্ত ভোটের শতাংশের তথ্য প্রকাশ হয়েছে। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৯ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, সকাল ৯টা পর্যন্ত রাজ্যের প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। মালদহে ভোট পড়েছে ১৬.৯৬ শতাংশ। উত্তর দিনাজপুরে ভোট পড়েছে ১৭.৫৫ শতাংশ। জেলা প্রশাসন সূত্র এই তথ্য জানা গিয়েছে কোচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গড়ে ১৭.৫৬ শতাংশ ভোট পড়েছে। কোচবিহার উত্তরে ভোট পড়েছে প্রায় ১৯ শতাংশ।
 

Comments :0

Login to leave a comment