প্রথম দফার নির্বাচন নির্বিঘ্নে হলেও দ্বিতীয় দফায় কলকাতাসহ পশ্চিমবঙ্গে ১৪২টি বিধানসভা নির্বাচনে বাড়তি কোনো ঝুঁকি নিতে নারাজ কমিশন। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ১৪২টি বিধানসভায় ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা সহ পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলী, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। ভোট গ্রহণ পর্বে নিরাপত্তা জোরদার করতে বড়সড় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সূত্রের খবর, এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে কলকাতা জেলায়। কলকাতা পুলিশের অধীনে ২৭৩ কোম্পানি কোম্পানি। থাকবে ৩০০’র বেশি অবজার্ভার। জেনারেল অবসরভার- ১৪২ জন, পুলিশ অবসরভার- ৯৫ জন, আয় ব্যায় হিসাব পর্যবেক্ষক- ১০০ জন। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে আরও ১১ জন পুলিশ অবজার্ভার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, ১১ জন পুলিশ পর্যবেক্ষক রাজ্যে আসছেন। পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। আপাতত এই অতিরিক্ত ১১ পুলিশ পর্যবেক্ষকের জন্য ১০ জন পার্সোনাল সিকিওরিটি অফিসার বা পিএসও চেয়ে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি দিয়েছে সিইও দপ্তর। কপি দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও। পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ইত্যাদি ভিনরাজ্যের এই পুলিশ পর্যবেক্ষকদের দ্বিতীয় দফার নির্বাচনে বিশেষ বিশেষ এলাকায় দায়িত্ব দেওয়া হবে বলে খবর।
নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জেনারেল অবজার্ভার থাকছেন ১৪২ জন, পুলিশ অবজার্ভার ৯৫ জন এবং আয়—ব্যায় সংক্রান্ত পর্যবেক্ষক ১০০ জন থাকছেন দ্বিতীয় দফায় ১৪২টি বিধানসভা আসনে।
দ্বিতীয় দফায় বারাসত পুলিশ জেলায় ১১২ কোম্পানি, বনগাঁ পুলিশ জেলা ৬২ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ১২৩ কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেট ৫০ কোম্পানি, বারাকপুর পুলিশ কমিশনারেট ১৬০ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, বারুইপুর পুলিশ জেলায় ১৬১ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১৩৫ কোম্পানি, হাওড়া গ্রামীণ এ ১৪৭ কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেট এ ১১০ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি, রানাঘাট পুলিশ জেলায় ১২৭ কোম্পানি, চন্দননগর পুলিশ কমিশনারেট এ ৮৩ কোম্পানি, হুগলী গ্রামীণ এ ২৩৪ কোম্পানি,পূর্ব বর্ধমান এ ২৬০ কোম্পানি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এ ১৩ কোম্পানি, কলকাতা পুলিশের অধীনে ২৭৩ কোম্পানি।
Bengal Polls Phase 2
দ্বিতীয় দফায় কলকাতায় সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
×
Comments :0