মুখ্য নির্বাচন কমিশনার পৌঁছানোর দিনেই প্রতিবাদে সোচ্চার হলো সিপিআই(এম)। ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করানো যাবে না। এই দাবিতে কালো পতাকা হাতে কলকাতা বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোডে সোচ্চার হলেন সিপিআই(এম) নেতা ও কর্মীরা।
তিনদিনের সফরে রবিবার রাতে কলকাতায় পৌঁছেছে নির্বাচন কমিশনার। সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার কথা।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন সেখানে বিবেচনাধীনের তালিকায় ঝুলিয়ে রাখা হয়েছে ৬০ লক্ষের বেশি না। বাদ ৫ লক্ষের বেশি নাম। যার মধ্যে রয়েছেন বহু প্রকৃত ভোটদাতারা।
যুক্তিগ্রাহ্য অসঙ্গতির নামে শুনানিতে ডেকে হেনস্তা এবং নাম অনিশ্চিত রাখার প্রক্রিয়ার বিরোধিতা গোড়া থেকে করেছে সিপিআই(এম) সহ বামপন্থীরা। গত ৪ ও ৫ মার্চ সিইও দপ্তরের সামনে বামফ্রন্ট সহ বামপন্থী দলগুলি টানা বিক্ষোভ দেখায়।
সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠকে বক্তব্য শোনার কথা নির্বাচন কমিশনের।
এদিন ভিআইপি রোডে সিপিআই(এম)’র বিক্ষোভে তীব্র বিরোধিতা করা হয়েছে এসআইআর’র নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের।
Comments :0