শাসক দলের নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির জবাব চাইতে একজোড়া হচ্ছেন বালি জগাছা ব্লকের নিশ্চিন্দা, সাঁপুইপাড়া সহ বিভিন্ন পঞ্চায়েতের বাসিন্দারা। বালি জগাছা ব্লকের নিশ্চিন্দা, দুর্গাপুর অভয়নগর ১ ও ২ , বালি, সাঁপুইপাড়া, চকপাড়া আনন্দনগর সহ বালি জগাছা ব্লকের বিস্তৃর্ণ এলাকায় পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ মানুষ। বিস্তৃর্ণ এলাকায় নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই। বারেবারে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েতের শাসক দলের সদস্যদের জানিয়েও কোন সুরাহা হয়নি। মিলেছে শুধু মিথ্যা প্রতিশ্রুতি। তাই আর নয় এবারে শাসক দলের নেতাদের থেকে জবাব চাইতে বদ্ধপরিকর বালি জগাছা ব্লকের বাসিন্দারা। ডোমজুড় বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মহিলা নেত্রী দুলু দাসকে কাছে পেয়ে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভের কথা জানান। সমস্যা সমাধানে বাসিন্দাদের পাশে থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেন সিপিআই(এম) প্রার্থী।
২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক শাসক দলের। গত পঞ্চায়েত নির্বাচনগুলি প্রহসনে পরিণত করে জোর করে বিরোধী শূন্য পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। পানীয় জল ও নিকাশি ব্যবস্থার কোন উন্নতি না করে শুধুমাত্র সিন্ডিকেট তৈরি করে টাকা রোজগারের ব্যবস্থা করে শাসক দলের নেতারা এদিন এমনই অভিযোগের কথা প্রার্থীকে শুনিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান পরিশ্রুত পানীয় জল না পেয়ে কিনে পানীয় জল খেতে হয় এলাকার মানুষদের। সামান্য বৃষ্টিতেই সমগ্র এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দেখা পাওয়া যায় না শাসক দলের কোন নেতাকে। বারেবারে অসুবিধা র কথা জানালেও কোন সুরাহা হয়নি বলে প্রার্থী কে জানান স্থানীয় বাসিন্দারা।
বালি জগাছা ব্লকের চামরাইল ও জগদীশপুর পঞ্চায়েত এলাকায় জলা জমি ভরাটের কাজ চলছে দিনের আলোয়। পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত এই কাজে বলে প্রার্থীকে জানান স্থানীয়রা। তাদের আরও অভিযোগ জেলা পরিষদের সদস্য তথা ডোমজুড় বিধানসভার শাসক দলের প্রার্থীকে এবিষয়ে বারেবারে অভিযোগ জানানো হলেও জলাশয় ভরাট রুখতে কোন ব্যবস্থা নেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। ডোমজুড়ের বাসিন্দারা শাসক দলের নেতাদের কাছ থেকে এবার জবাব নেবার জন্য প্রস্তুত হচ্ছেন। কেন বারেবারে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারও জবাব নিতে প্রস্তুত ডোমজুড় বাসী।
Election 2026 Domjur
শাসকের মিথ্যা প্রতিশ্রুতির জবাব নিতে প্রস্তুত ডোমজুড়ের মানুষ
×
Comments :0