Rape Shyampur

নাবালিকা ধর্ষণে শ্যামপুরে ধৃত গৃহশিক্ষক

জেলা

শ্যামপুরে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত সনৎ চক্রবর্তী (৫৫)-র বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। সোমবার অভিযুক্তকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনৎ চক্রবর্তীর কোচিং সেন্টারে ওই নাবালিকা পড়তে যেত। অভিযোগ, পড়ানোর পর অতিরিক্ত পড়ানোর অজুহাতে একাধিক দিন তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন দেখে মায়ের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে নাবালিকা বিষয়টি জানায়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে সনৎ চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করে ধৃতের দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

Comments :0

Login to leave a comment