SRFTI

এবার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে হামলা, আহত ছাত্রছাত্রীরা, চলল প্রতিরোধ

রাজ্য কলকাতা

এসআরএফটিআই’র ছাত্রছাত্রীদের ওপর হামলা।

সত্যজিৎ রায় ফিল্প অ্যান্ড টেলিভিশন ইনস্টিইউট-এ এবার আক্রান্ত ছাত্ররা। অভিযোগ অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত নামে একটি সংগঠন এই হামলা চালিয়েছে।
রবিবার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিবৃতিতে জানিয়েছেন যে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের এই কর্মীদের হামলায় আহত হয়েছেন ছাত্রছাত্রীরা। ইট, লাঠি এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ছাত্রছাত্রীদের। লাইব্রেরিতে পর্যন্ত ঢুকে পড়ে চলেছে হামলা। প্র্যাকটিক্যাল করছিলেন যে ছাত্রছাত্রীরা, তাঁরাও আক্রান্ত হয়েছেন। ছাত্রছাত্রীদের ‘দেশদ্রোহী‘, ‘ককরোচ’ বলা হয়েছে। 
হামলার খবর পেয়ে দ্রুত সব ছাত্রছাত্রীরা ছুটে আসেন। তাঁদের প্রতিরোধে পিছু হটেছে এই বাহিনী।
এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই কায়দায় হামলা চালাতে দেখা গিয়েছে বিজেপি এবং এবিভিপি-কে।
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা জানিয়েছেন যে অখিল ভারতীয় গ্রাহ পঞ্চায়েতের একটি কর্মসূচির জন্য হল দেয় কর্তৃপক্ষ। এই কর্মসূচির সঙ্গে ফিল্ম বা টেলিভিশনের কোনও সম্পর্ক নেই। ছাত্র সংসদকে জানানো হয়নি। এর আগেও একবার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনও বিরোধিতা করা হয়েছিল। 
তাই রবিবার দুপুরে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা পোস্টার সাঁটছিলেন। প্রতিবাদ জানাচ্ছিলেন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের। তখনই হয় আক্রমণ। তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এই বাহিনী। পরে ছাত্রছাত্রীরা প্রতিরোধে নামেন। ‘গো ব্যাক’ স্লোগান তোলেন। শেষ পর্যন্ত হটে যায় এই বাহিনী।

Comments :0

Login to leave a comment