India VISA Bangladesh

ভারতের ভিসা পেতে দেরি, ঢাকায় প্রশ্নের মুখে হাই কমিশনার

আন্তর্জাতিক

দীনেশ ত্রিবেদীর সঙ্গে ইমক্যাব-র প্রতিনিধিদল।

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ভারতের ভিসা পেতে জটিলতার বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে। 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ বা ইমক্যাব-এর সঙ্গে সৌজন্য বৈঠক করে দীনেশ ত্রিবেদী। রাজধানীর বারিধারায় ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ সদস্য অংশ নেন।
আলোচনায় কথা ওঠে যে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা পেতে জটিলতার মুখে পড়তে হচ্ছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে দেরি হচ্ছে। চিকিৎসা প্রার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার আবেদন জানায় ‘ইমক্যাব’।
ত্রিবেদী বলেন, ‘ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন যে অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার স্লট পেতে দেরির কারণ বোঝার চেষ্টা করছে হাইকমিশন।

Comments :0

Login to leave a comment