Manikchak Bamboo Bridge on Kalindi

মানিকচকে বাঁশের সেতু ভাসিয়েছে কালিন্দী, পারাপারে নৌকার দাবি সিপিআই(এম)’র

জেলা

মানিকচকে কালিন্দির জলে বিপজ্জনক অবস্থায় বাঁশের সেতু।

মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুরে হাহাজান ঘাটে কালিন্দী নদী পারাপারে অস্থায়ী বাঁশের সেতু বিপজ্জনক অবস্থায় রয়েছে। এলাকার প্রায় ২৫ হাজার মানুষেত পারাপারে ভরসা এই সেতু। 
কিন্তু এখন এই সেতুর উপর দিয়ে কালিন্দী নদীর জল বইছে। ফলে এই সেতুর উপর দিয়ে জীবন হাতে নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। যে কোন সময় বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। 
নাজিরপুরের ৪টি বুথ ও‌ রতুয়া-১ ব্লকের বাহারালের আটগামা‌ বুথের বাসিন্দাদের ভরসা এই অস্থায়ী সেতু। 
সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা মানিকচক ব্লকের বিডিও-র কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করার অনুরোধ করেছেন। বিডিও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলে দেবজ্যোতি সিনহা জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment