Modi Barrackpore

চটকল শ্রমিকদের নিয়ে চুপ থাকলেন প্রধানমন্ত্রী

রাজ্য জেলা

বিশ্বজিৎ রায়: জগদ্দল

চটকল শ্রমিকদের নিয়ে কোনো কথা বললেন না প্রধানমন্ত্রী। রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার প্রচার সোমবার প্রধানমন্ত্রী ব্যারাকপুরে জনসভা করেন। জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আমি যেখানেই গিয়েছি, সেখানেই মানুষের মনোভাব দেখেছি। আমি এই আত্মবিশ্বাস নিয়ে ফিরছি যে ৪ মের পর আমি বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ফের আসবো।’’ প্রধানমন্ত্রী বলেন , ‘‘বাংলার সেবা করা, বাংলাকে সুরক্ষিত করা এবং বাংলার মুখোমুখি হওয়া বিশাল চ্যালেঞ্জ থেকে বাংলাকে রক্ষা করা আমার দায়িত্ব। তিনি বলেন, "আমি এই দায়িত্ব থেকে পিছপা হব না।’’ যদিও প্রধানমন্ত্রী জনসভা থেকে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও চটকল শ্রমিকদের নিয়ে নিশ্চুপ ছিলেন। সোমবার জগদ্দল জিলেবী মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে জগদ্দল এলাকা কার্যত অঘোষিত বন্ধের চেহারা নেয়। প্রশাসনের উদ্যোগে সমস্ত দোকান বাজার বন্ধ করে দেয়। স্কুলগুলো বন্ধ থাকে। ভাটপাড়া বিধানসভা এলাকায় সাতটি চটকল রয়ছে। এরমধ্যে তিনটি বন্ধ। বাকি চালু থাকা চারটে চটকল এদিন বন্ধ করে দেওয়া হয়। এদিন প্রধানমন্ত্রীর ভাষণে চটকল শ্রমিকদের নিয়ে কোনো কথা বলে নি প্রধানমন্ত্রী। চটকলে ভয়াবহ সংকট। এই সংকট নিরসনে কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ নেই। এছাড়াও রাজ্যে বহু চটকল বন্ধ আছে। বন্ধ চটকল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর ভাষণে কোনো উল্লেখ নেই। এবিষয়ে চটকল শ্রমিকদের বক্তব্য বিজেপি ও তৃণমূল দুটো মিল মালিকের হয়ে দালালী করে। এরা চটকল শ্রমিকদের দুঃখ কষ্ট বোঝে না। বারাকপুর শিল্পাঞ্চলে শিল্প নিয়েও কোনো কথা প্রধানমন্ত্রী উল্লেখ করে নি।

Comments :0

Login to leave a comment