লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নিজেদের ভুল স্বীকার করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনের সহ কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন সেলিমের নেতৃত্বে তিনজনের প্রতিনিধি দল কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করেন। ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী এবং আফরিন বেগম। সেলিম বলেন, প্রশাসনিক গাফিলতিতে যে লজিক্যাল ডিসক্রিয়েন্সি তা কমিশন মেনে নিয়েছে।
সেলিম বলেন, কমিশনকে তার সাংবিধানিক গুরুত্ব উদ্ধার করতে হবে। ভোটার দের তারা শত্রুতে পরিণত করেছেন। তিনি স্পষ্ট বলেন, ত্রুটি মুক্ত ভোটার তালিকা ছাড়া ভোট হবে না। বিচারাধীন ৬০ লক্ষ্য ভোটারদের ছাড়া কোন ভাবে ভোট করা যাবে না।
সিপিআই(এম) এর কথায়, যেই আধিকারিকরা এস আই আর প্রক্রিয়ায় অনৈতিক কাজ করেছে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা কমিশনকে জানাতে হবে।
সিপিআই(এম) জানায়, অবাধ ভোটের জন্য সিসি ক্যামেরা বুথে থাকবে বলে কমিশন জানিয়েছে। সিসি ক্যামেরা কন্ট্রোল রুমে রাজনৈতিক দল গুলোর প্রতিনিধিদের রাখার দাবি রেখেছে দল।
Comments :0