নতুনপাতা
পার্বণ ১৪৩৩
বইকথা
অগ্নিকিশোর ক্ষুদিরাম: বিপ্লবী ক্ষুদিরামের অসামান্য জীবন চরিত : সৌরভ দত্ত
১৬ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
এন বি এ থেকে প্রকাশিত হয়েছিল জলধর মল্লিকের থেকে লেখা অগ্নিকিশোর ক্ষুদিরাম বইটি। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সুব্রত মাজি।বইটি সকল দেশপ্রেমিক কিশোর কিশোরীদের উদ্দেশ্য লিখিত।নিবেদন অংশে লেখক লিখেছেন--'একবার বিদায় দে মা , ঘুরে আসি।' গানটিকে লিখিত হয়েছিল ১৯০৮ সালে ১১ই আগস্ট মজজফরপুর জেলে ১৮ বছর ৮মাস ৮দিন বয়েসি ক্ষুদিরামের ফাঁসি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে।বইয়ে স্থান পেয়েছে শৈশব ও বাল্যকাল, রাজনৈতিক জীবনের শুরু,আরম্ভ হলো সংগঠন গড়ার কাজ,কিংসফোর্ড হত্যা অভিযান, গ্রেফতারের পর ক্ষুদিরামের স্বীকারোক্তি, সাজানো সাক্ষীদের বানানো সাক্ষ্য, বিচারের প্রহসন, শেষের সেদিন,পরের ইতিহাস।"১৮৮৯ সালের ৩রা ডিসেম্বর। শীতকাল। কুয়াশা ভরা সকাল।মিঠে রোদ্দুর মাখা দুপুর। হিমেল হাওয়ায় ভরা রাত ।দিনের থেকে রাতের বয়েস বেশি।লক্ষীপ্রিয়ার কোল আলো করে পৃথিবীর বুকে প্রথম চোখ মেলল এক পুত্রসন্তান।"এটাই ক্ষুদিরামের জন্ম বৃত্তান্ত। ছোটবেলা থেকেই ক্ষুদিরামের ভয়ডর বলে কিছু ছিল না।তার প্রমাণ মেলে একা একা ঘন শালজঙ্গল পেরিয়ে আনন্দপুর থেকে মেদিনীপুর শহরের হবিবপুর মহল্লায় পাড়ি জমানোর ঘটনায়। স্বদেশ-চেতনায় উদ্বুদ্ধ এই সব ছাত্রদের মধ্যে ক্ষুদিরাম ছিল অন্যতম।আনন্দমঠের সদস্যদের থেকে ক্ষুদিরাম শিখেছিল লাঠিখেলা। বিপ্লবের স্বার্থে ক্ষুদিরাম মেদিনীপুর শহরের বাইরে গ্রামে গ্রামে সংগঠন গড়ার কাজে ঝাঁপিয়ে পড়েছিল।অত্যাচারী ইংরেজ কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম ভুলবশত কেনেডি সাহেবের স্ত্রী ও মেয়েকে হত্যা করে।মজজফরপুর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেট ক্ষুদিরামের ফাঁসির সাজা দেন।যা বিচারের নামে ছিল প্রহসন। প্রথম ফাঁসির দিন ২১শে জুলাই ঠিক হলেও পরে ঐ দিন পরিবর্তন করে ১১ আগস্ট এই অগ্নিকিশোরকে ফাঁসি দেওয়া হয়।
গ্রন্থ নাম--অগ্নিকিশোর ক্ষুদিরাম
লেখক--জলধর মল্লিক
প্রচ্ছদ ও অলংকরণ--সুব্রত মাজি
প্রকাশক--এন বি এ এর পক্ষে অনিরুদ্ধ চক্রবর্তী
Comments :0