রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের তুমুল বিতণ্ডান্ডায় বিরক্ত হয়ে পশ্চিমবঙ্গের এসআইআর’র কাজে বিচার বিভাগকে হস্তক্ষেপের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরাজ্যের এসআইআর’এ লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিতে আসা ৬০ লক্ষের বেশি ভোটারদের সমস্যার সমাধানে বিচার বিভাগের যুক্ত আধিকারিকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন সোমবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, বিচার বিভাগীয় আধিকারিকরা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিবেচনাধীন ৫৯ লক্ষেরও বেশি নিষ্পত্তি করেছেন। কমিশন আদালতকে জানিয়েছে, সোমাবর দুপুর ১২টা ০৪মিনিট পর্যন্ত ৫৯ লক্ষ ১৫ হাজার নামের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। সোমবার রাত্রের মধ্যেই বাকি নামের নিষ্পত্তি সম্ভব বলে সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে কমিশন। এদিন সুপ্রিম কোর্টকে চিঠি লিখে এই তথ্য দিয়েছেন কলকাতা হাইকোর্টের হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন ভোটারদের কাজের নিষ্পত্তি হয়ে যাচ্ছে সোমবারের মধ্যেই।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্ট একদিনের সময়সীমা বেঁধে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘আমরা ট্রাইব্যুনালগুলিকে বিচার বিভাগীয় আধিকারিকদের দেওয়া কারণসহ সম্পূর্ণ নথিপত্র প্রক্রিয়াটি পর্যালোচনা করার জন্য অনুরোধ করেছি, যাতে সমস্ত রকম সন্দেহ দূর করা যায়।’’ আদালত আরও বলেছে, ‘‘আমরা তাদের একটি সুষ্ঠু শুনানির সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছি।’’
সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করেছে যে মালদা জেলায় প্রায় ৮ লক্ষ দাবির নিষ্পত্তি হয়েছে। আদালত বলেছে বাকি মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি করা উচিত। সুপ্রিম কোর্ট জানিয়েছে চাইলে আজ রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। ডিজিটাল সিগনেচার আপলোডের জন্য পোর্টাল খোলা থাকবে ৭ এপ্রিল পর্যন্ত, যাতে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়। কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, অবশিষ্ট ভোটারদের সাপ্লিমেন্টারি আজ রাতে প্রকাশ করা হবে।
সরকারি আইনজীবী আদালতকে জানালেন বাদ পড়া ভোটারদের শুনানির জন্য গঠিত ট্রাইব্যুনাল এখনও কার্যকর হয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, এমন একটি পরিবেশ তৈরি করা উচিত যাতে ট্রাইব্যুনালগুলি তাদের সিদ্ধান্ত দ্রুত নিতে পারে। বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট সতর্ক করে বলেছে রাজ্যের ব্যবস্থা যদি কাজ করতে ব্যর্থ হয়, তবে কী করা যায় তা খতিয়ে দেখা হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে অতীতের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হবে না। ট্রাইব্যুনালে আপিল নিষ্পত্তির প্রক্রিয়ার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিন বিচারপতির একটি কমিটি গঠন করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।
শীর্ষ আদালত জানিয়ে দিল, ১৯টি আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। বিচারকরা সমস্ত নথি খতিয়ে দেখে ট্রাইব্যুনালগুলি নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে। তবে সেই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি একটাই হবে, যা নির্ধারণ করবে এই কমিটি। জেলাশাসকের দপ্তরে অফলাইনে আপিল জমা পড়লে রসিদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ এপ্রিল।
Bengal SIR
ট্রাইব্যুনালের জন্য কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
×
Comments :0