যুব সাথীর টাকা না পেয়ে এই প্রকল্পে আবেদনকারী বহু যুবক যুবতি সোমবার দুপুরে খাতড়া বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁরা সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানান, টাকা না পেলে তাঁরা পরের দিন এসে বিডিও অফিস বন্ধ করে দেবেন। অফলাইন, অনলাইনে ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন বহু শিক্ষিত বেকার যুবক যুবতীরা। এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা থাকলেও এখন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না।
শিল্পায়ন, নতুন কর্মসংস্থান বা স্থায়ী নিয়োগের রূপরেখা না দিয়ে নগদ ভাতার মাধ্যমে যুবসমাজের সমস্যা ঢাকার চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য বাজেটে বেকার যুবকদের নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা পাঁচ বছর ধরে মাসিক ১ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন এটাই ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে তরুণ প্রজন্মের ক্ষোভ প্রশমিত করতেই তড়িঘড়ি যুবসাথী প্রকল্পের রূপায়ণের চেষ্টা করা হয়েছে। কারণ রাজ্যে শিল্পের অভাব, নিয়োগ নেই, সেই প্রক্রিয়ায় রয়েছে দুর্নীতি। নতুন শিল্প নেই, বহু কারখানা বন্ধ। সম্মানজনক কাজের বদলে ভাতা দিয়ে বেকারদের ভবিষ্যৎ গড়া নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীর বাংলার যুবসাথী প্রকল্পের ঘোষণার পরেইবহু উচ্চশিক্ষিত তরুণ-তরুণী লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছেন। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র সরকারি ক্যাম্পগুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সেই লাইনে ছিলেন এমএ, এমএসসি, এমনকি বিটেক ডিগ্রিধারীরাও। তাদের চোখো মখে ছিল অনিশ্চয়তার ছাপ। বক্তব্য ছিল ‘‘স্থায়ী চাকরি নেই, মেধা অনুযায়ী কাজ নেই। তাই এই সামান্য টাকাই এখন ভরসা।’’ নির্বাচনী আচরণবিধি জারির আগেই অন্তত এক কিস্তি অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ।
খাতড়ার বহু যুবক , যুবতী যুব সাথী প্রকল্পে আবেদন জানান। তাঁদের অভিযোগ একটা অংশের যুবকদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকলেও বেশিরভাগ যুবক, যুবতিদের এ্যাকাউন্টে টাকা আসেনি। তাঁরা খাতড়া বিডিও অফিসে বিষয়টি জানতো চাইলে সেখান থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। এদিন দীর্ঘক্ষন ক্ষোভ দেখান যুবক যুবতীরা। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে যুবক যুবতীরা হুঁশিয়ারি দিয়েছেন টাকা না পেলে বিডিও অফিস বন্ধ করে দেবেন তাঁরা।
Yubasathi Scheme
যুবসাথীর টাকা না পাওয়ায় খাতড়া বিডিও অফিসে বিক্ষোভ
×
Comments :0