সাত কেন্দ্রের প্রার্থী বদল করলো কংগ্রেস। এদিন কংগ্রেসের পক্ষ থেকে আট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। হাবড়া কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ওই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী প্রনব ভট্টাচার্য।
এআইসিসি’র পক্ষ থেকে যেই বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে নাকাশিপাড়া কেন্দ্র থেকে গুলাম মণ্ডলের বদলে লড়বেন তাহির শেখ।
চাপড়া কেন্দ্রে আসিফ খান। আগে রাহিদুল মণ্ডলের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে কংগ্রেস।
মন্দিরবাজার থেকে কংগ্রেস প্রার্থী চাঁদ সরদার, আগে ছিলেন কৌশিক বৈদ্য।
মিনাখাঁ থেকে কংগ্রেস প্রার্থী সুনয়না বিশ্বাস। আগে নাম ঘোষণা করা হয়েছিল বর্ণালী নস্করের।
রায়না কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী পম্পা মালিক, আগে ছিলেন অনিক সাহা।
কেতুগ্রাম থেকে কংগ্রেস প্রার্থী আবু বাক্কার। আগে নাম ঘোষণা হয়েছিল মফিরুল কাসেমের।
আয়ুশগ্রাম থেকে কংগ্রেস প্রার্থী তাপস বড়াল। আগে প্রার্থী ছিলেন নিশা বড়াল।
উল্লেখ্য প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একাধিক জায়গায় চলে বিক্ষোভ। বিধান ভবনে রক্তারক্তির ঘটনা ঘটে। অভিযোগ ওঠে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার টাকার বিনিময় টিকিট বিক্রি করেছেন।
Assembly election 2026
সাত কেন্দ্রে প্রার্থী বদল কংগ্রেসের
×
Comments :0