Salim ECI

আধিকারিকদের ভুলে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মেনেছে কমিশন : সেলিম

জাতীয় রাজ্য

লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যাদের বিচারিধীনের তালিকায় রাখা হয়েছে তারা যাতে কোন ভাবে কোন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দিকে নজর রাখতে হবে নির্বাচন কমিশনকে। এর পাশাপাশি যেই বৈঠ ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের নতুন করে নাম তোলার সুযোগ দিতে হবে। মুখ্য-নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে এমন দাবি জানালো সিপিআই(এম)। এদিন মহম্মদ সেলিমের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করে। রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যের কারণে কোন প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তা দেখার দায়িত্ব কমিশনের বলেই চিঠিতে উল্লেখ করেছে সিপিআই(এম)।
সেলিম বলেন, ‘কমিশন মেনে নিয়েছে আধিকারিকদের ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্যা তৈরি হয়েছে। আমরা চাই এআই’এর চোখ দিয়ে নয় কমিশন নিজের জ্ঞানচক্ষু দিয়ে সব বিচার করুক।’ 
সেখানে কমিশনের কাছে সিপিআই(এম) এর পক্ষ থেকে বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় বহু ভোটার তাদের বৈধ নথি দেওয়া সত্ত্বেও তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে তার লিখিত ব্যাখ্যা কমিশনকে দিতে হবে এর সাথে যারা বৈধ ভোটার তারা যাতে নতুন ভাবে নাম তুলতে পারে তাও নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। 
সিপিআই(এম) স্পষ্ট জানিয়েছে যে যেই ৬০ লক্ষ নাম অ্যা ডজুডিকেশনের তালিকায় রাখা হয়েছে তাদের ভোটারধিকার প্রয়োগ করতে দিতে হবে। যদি তাদের নাম নিয়ে কোন সমস্যা থাকে তবে তার সমাধান ভোটের পর করতে হবে কমিশনকে। উল্লেখ্য গত সপ্তাহে বিমান বসুর নেতৃত্বাধীন বামফ্রন্টের প্রতিনিধি দল সিইও মনোজ আগারওয়ালের সাথে দেখা করে স্পষ্ট ভাবে জানায় ৬০ লক্ষ ভোটারকে বাদ দিয়ে কোন ভাবে রাজ্যে নির্বাচন করা যাবে না।
সিপিআই(এম) এর পক্ষ থেকে রাজ্য অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানানো হয়েছে। সেলিম বলেছেন, ‘আমরা বলেছি এক দফায় বা খুব বেশি হবে দু’দফায় ভোট করাতে। কারণ যেই আমলা, পুলিশ, গুন্ডারা তৃণমূলের হয় ভোট লুঠ করে তাহলে তারা ঘুরে ঘুরে ভোট লুঠ করতে পারবে না।’ 
কালিগজ্ঞ বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূলের গুন্ডাদের বোমায় তামান্না খাতুনের মৃত্যুর পর কেন কমিশনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি তাও জানতে চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘বার বার শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা শোনা যায়। কিন্তু শান্তিতে ভোট হয় না।’
সেলিম বলেন, কমিশনকে তার সাংবিধানিক গুরুত্ব উদ্ধার করতে হবে। ভোটার দের তারা শত্রুতে পরিণত করেছেন। তিনি স্পষ্ট বলেন, ত্রুটি মুক্ত ভোটার তালিকা ছাড়া ভোট হবে না। বিচারাধীন ৬০ লক্ষ্য ভোটারদের ছাড়া কোন ভাবে ভোট করা যাবে না। 
সিপিআই(এম) এর কথায়, যেই আধিকারিকরা এস আই আর প্রক্রিয়ায় অনৈতিক কাজ করেছে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা কমিশনকে জানাতে হবে। 
সিপিআই(এম) এর কথায়, অবাধ ভোটের জন্য সিসি ক্যামেরা বুথে থাকবে বলে কমিশন জানিয়েছে। সিসি ক্যামেরা কন্ট্রোল রুমে রাজনৈতিক দল গুলোর প্রতিনিধিদের রাখার দাবি রেখেছে দল

Comments :0

Login to leave a comment