ED recruitment scam

পৌরনিয়োগ দুর্নীতি মামলায় তলব রথীন, সুজিতকে

রাজ্য

নির্বাচনের মুখে তৃণমূলের দুই মন্ত্রীকে তলব করলো ইডি। দক্ষিণ দমদম পৌরসভা দুর্নীতি মামলায় সুজিত বসু এবং রথীন ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে দমকল মন্ত্রী এবং তৃণমূল প্রার্থী সুজিত বসুকে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে হাজিরা দিতে বলা হয়েছে বুধবার। 
উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে ছিল ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার পরিবারের সদস্যদের। এই একই মামলায় তল্লাসি চালানো হয়েছিল রথীন ঘোষের বাড়িও।
অতীতে একাধিক দুর্নীতি মামলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। অনেকে গ্রেপ্তারও হয়েছে। কিন্তু তদন্তে গাফিলতির কারণে তারা জামিনও পেয়েছেন। রেশন দুর্নীতি মামলায় ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করলেও জামিন হয়েছে। তিনি নির্বাচনেও লড়ছেন। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল টাকা উদ্ধার হলেও জামিন পেয়েছেন পার্থ। প্রতিটি মামলায় আদালতের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডি-সিবিআইকে। প্রতিটা দুর্নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার গাফিলতি দেখা গিয়েছে।

Comments :0

Login to leave a comment