EVM Failure

জেলায় জেলায় একাধিক বুথে ইভিএম বিভ্রাট

রাজ্য জেলা

ছবি- প্রবীর দাশগুপ্ত

১৬ জেলায় প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে রাজ্যে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, তবুও ইভিএম বিভ্রাটের কারণে বেশ ছিকু বুথে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। মুর্শিদাবাদ, শিলিগুড়ির বেশ কয়েকটি বুথে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। সময়ে ভোট দিতে না পেরে ভোটারা  ক্ষোভও প্রকাশ করেছেন। মালদার মকদমপুর অঞ্চলের হাজাতপুর প্রাইমারি স্কুলের ১৩৩ নম্বর বুথে প্রায় ৪০-৪৫টি ভোট হওয়ার পরে ইভিএম বিকল হয়ে যায়। চাঁচল বিধানসভার ৫ নং বুথে ইভিএম দুবার বিকল হয়ে যায়। বিভ্রান্তি ছড়াচ্ছে ভোটারদের মধ্যে। কুমারগ্রাম বিধানসভার ১০/২৫১ নম্বর বুথে নির্দিষ্ট সময়ে পৌঁছান নি প্রিসাইডিং অফিসার।  ইভিম খারাপের অভিযোগ রয়েছে সিউড়ির ১৫৯ নম্বর বুথে। মোথাবাড়ি একাটি ভোট কেন্দ্রে ইভিএম খারাপ থাকায় ঘণ্টা দেড়েক পরে ভোটগ্রহণ শুরু হয়। সেকানে বিক্ষোভ দেখান ভোটাররা। ইভিএম খারাপের অভিযোগ হলদিয়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে। ফালাকাটা বিধানসভা কেন্দ্রের ২১৩ নম্বর বুথে ভোটগ্রহণ থমকে যায় ইভিএম বিকল হয়ে পড়ায়। সেখানে এক ঘণ্টা পরে শুরু হয় ভোটগ্রহণ। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৬৫ নম্বর বুথে মকপোল করতে গিয়ে ভোট কর্মীরা লক্ষ্য করেন ব্যাটারি নেই ইভিএম-এ । ইভিএমে যান্ত্রিক ত্রুটির জেরে একটি বুথে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা যায়নি মাদারিহাট বিধানসভায়।  ৫১ ইংলিশ বাজার সাউথ বালুচর প্রাথমিক বিদ্যালয়ের ৮৬, ১৮৭ বুথ নাম্বার বুথের সামনে লম্বা লাইন, সকাল প্রায় আটটা নাগাদও ভোট চালু হয়নি। হিন্দি স্কুল আর বিবেকানন্দ স্কুলে ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ শুরুতে বিলম্ব হয়।  একাধিক বুথে ইভিএম খারাপের জেরে বীরভূমের একাধিক বুথে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। সিসিটিভি বিকল হওয়ার অভিযোগ সামনে এসেছে।
পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচনের মধ্যে প্রথম দফায় ১৬ জেলায় ভোট গ্রহণ চলছে। ভোটগ্রহণ চলছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,  বীরভূম, মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার সকাল ছটা থেকে ভোট কেন্দ্রেগুলিতে শুরু হয় ভোট গ্রহণ। ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ কেন্দ্র থেকে শুরু করে সর্বত্র মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর প্রথম দফায় ভোটে ২০৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।  ওয়েবকাস্টিং’র ব্যবস্থা রয়েছে প্রতিটি বুথেই।  ড্রোন এবং সিসিটিভি-র মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে স্পর্শকাতর এলাকাগুলি। তবে ইভিএম বিকলের কারণ সম্পর্কে নির্বাচন কমিশন এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের আশ্বাস, ‘‘ ইভিএম বিকলের খবর পেয়েছি, সব ঠিক হয়ে যাবে।’’

Comments :0

Login to leave a comment