Income tax raid debasish kumar

দেবাশীষ কুমারের বাড়ি অফিসে আয়কর হানা

রাজ্য কলকাতা

তৃণমূল বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার বাড়ি অফিসে আয়কর হানা। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাসি। শুধু দেবাশীষ কুমারের বাড়ি, অফিসে নয় তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতেও চলছে তল্লাসি। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। দুই নেতার বাড়ি কেন্দ্রীয় এজেন্সির হানার প্রতিবাদ জানিয়ে বাড়ির বাইরে জড়ো হয়েছে তৃণমূলের নেতা কর্মীরা। 
মনোহরপুকুর রোডে দেবাশিসের বাড়ির কাছেই তার নির্বাচনী কার্যালয়। এই দুই জায়গাতেই তল্লাশি চলছে। পাশাপাশি মতিলাল নেহরু রোডে দেবাশিসের একটি পার্টি অফিসও রয়েছে। সেখানেও হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। 
মতিলাল নেহরু রোডের ওই পার্টি অফিসটির উপরের বোর্ডে দেবাশিস কুমারের নাম লেখা রয়েছে। এটি দেবাশিস কুমারের ওয়ার্ডের মধ্যে হলেও বিধানসভা কেন্দ্র হিসাবে পড়ে বালিগঞ্জের মধ্যে। তৃণমূলের কর্মীদের দাবি, এই পার্টি অফিস থেকেই বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জির নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। তৃণমূলের অভিযোগ তল্লাসির নাম করে তাদের নির্বাচন সংক্রান্ত নথি চুরি করা হচ্ছে, ঠিক এই অভিযোগই করেছিলেন মমতা ব্যানার্জি আই-প্যাকের অন্যতম মালিক প্রতীক জৈনের বাড়ি ইডি হানার সময়।

আর্থীক তছরূপ এই মামলায় চলতি মাসে তিন বার ইডি তলব করেছে দেবাশিষ কুমারকে। ১ এপ্রিল, ৩ এপ্রিল এবং ৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন তিনি।

Comments :0

Login to leave a comment