প্রায় ২৪ ঘন্টা সিইও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে রাজ্য বামফ্রন্ট। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ অবস্থানে রয়েছেন একাধিক শীর্ষ বাম নেতা। আন্দোলনের চাপে বামফ্রন্টের প্রতিনিধি দলের সাথে দেখা করতে বাধ্য হলো সিইও মনোজ আগারওয়াল। জানা গিয়েছে এদিন বেলা ২:৩০ মিনিট বামদের একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করবেন। বিমান বসুর নেতৃত্বে ঢুকেছে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল।
গতকাল পুলিশের পক্ষ থেকে একাধিক বার অবস্থান তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হলেও নেতৃত্ব তা মানেনি। উল্টে গোটা রাত খোলা আকাশের নীচে বৈধ ভোটার তালিকার দাবিতে অবস্থান চালিয়ে গিয়েছিলেন বামপন্থীরা।
সেলিম বলেন, "নির্বাচন কমিশন সংবিধান, আইন না মেনে আরএসএস-বিজেপির পরিকল্পনা মাফিক বিধানসভা ভোটের আগে এসআইআরের নামে সাধারণ মানুষকে নির্যাতন করছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও সেখানে ৬০ লক্ষ্য মানুষ বিবেচনাধীন। এখন রাজ্য প্রশাসনের নিচুতলার কর্মী থেকে কেন্দ্রীয় প্রশাসনের সব কর্মীরা ফেল করেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা তথ্য পেয়েও আপলোড করেনি। রাজ্য সরকারের অফিসাররা যেহেতু এসআইআর কাজে ব্যস্ত তাই অনেকেই যে ডকুমেন্ট চেয়েছিলো সাধারণ মানুষ তা নিয়ে আসতে পারেনি। গরিব মানুষ সবার হাতের কাছে তো সব তৈরী করা থাকেনা, আর যারা দিলো তাদের ডকুমেন্ট লোড করা হলোনা।"
তিনি বলেন, "এখন বলছে বিচারাধীন। যারা কয়লাচুরি, বালিচুরি, চাকরিচুরি করলো তারা বিচারাধীন নয়, আর যারা সাধারণ গরিব মানুষ যারা কোনও দোষ করেনি তাদের বলছে বিচারাধীন। এই জন্য আমরা আজকে অভিযান করছি, বলছি দ্রুত এর সমাধান করতে হবে। একজনের নামও বিচারাধীন রাখা যাবে না। বাংলাকে আসাম বানানো যাবে না। সেইসঙ্গে, যারা এর জন্য দায়ী তাদের স্বস্তি দিতে হবে।"
তিনি আরও বলেন, "সাধারণ মানুষের রাগ ক্ষোভ বাড়ছে। এখন সংখ্যালঘু, মতুয়া, প্রান্তিক মানুষ, বিবাহিত মহিলা তাদের এখন টার্গেট করা হয়েছে। বিধানসভা, বুথ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, কী ভাবে আরএসএস 'র গেম প্ল্যান সর্বভারতীয় নেতৃত্ত্ব এবং রাজ্য প্রশাসন মিলে তাকে সফল করছে।"
গতকাল রাতে অবস্থানে যোগদান করেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা মোস্তারি বানু, এদিন সকালে যোগ দিয়েছেন নদীয়ার কালিগঞ্জের নিহত তামান্না খাতুনের মা।
CEO office left front
সিইও দপ্তরে ঢুকেছে বামফ্রন্টের প্রতিনিধি দল
×
Comments :0