Howrah Murder

হাওড়ায় প্রমোটার খুনে গ্রেপ্তার দুই অভিযুক্ত

রাজ্য জেলা

হাওড়ায় প্রমোটার খুনে দুই অভিযুক্ত হারুণ খান এবং রোহিত হোসেনকে দিল্লি থেকে গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। বৃহস্পতিবার সকালে জামা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবব বিহার হয়ে দিল্লিতে পালায় তারা। 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানায় প্রোমোটার সৌফিক খানের খুনের পর প্রথমে জোড়াসাঁকোয় গা ঢাকা দেয় দুজন। সেখান থেকে বউবাজার হয়ে মেটিব্রুজে আসেন তারা। তারপর সেখান থেকে বিহার হয়ে দিল্লিতে আশ্রয় নেয় দুই অভিযুক্ত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুজনকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনা হচ্ছে। আজই পেশ করা হবে আদালতে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর।
গত ২৫ ফেব্রুয়ারি ভোর চারটে নাগাদ পিলখানা দ্বিতীয় বাই লেনে নিজে বাড়ির নীচে চায়ের দোকানে আসেন প্রমোটার সৌফিক। এলাকার সিসি টিভি ফুটেজে দেখা যায় সেই চিত্র। চায়ের দোকানে আসলে তার সাথে কথা বলতে দেখা যায় অভিযুক্ত হারুণ ও রোহিতকে। কথা বলার সময়ে পিছন থেকে মাথায় গুলি করে রোহিত। রাস্তায় পড়ে গেলে রোহিত ও হারুণ পরপর ছয় রাউন্ড গুলি চালায় মৃত প্রমোটারের মাথায় ও বুকে। গুলি চালিয়ে এলাকা ছাড়ে দুই দুস্কৃতী। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয়রা সৌফিককে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা দুই দুস্কৃতীর বাড়িতে গিয়ে ভাঙচুর করে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিশ পৌঁছালে পুলিশকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। এলাকা শান্ত করতে নামানো হয় ‌র্যা ফ। মৃতের বাড়ির সামনে বসানো হয় পুলিশ পিকের্টিং। পুলিশের দাবি পুরাতন শত্রুতার জেরেই এই খুন। গত মঙ্গলবার রাতে গোলাবাড়ি থানায় হারুণ খানকে ডেকে পাঠানো হয়। কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। তারপর ঘটে এই ঘটনা। 
অন্যদিকে হারুণ তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরির কাছের লোক বলেই এলাকায় পরিচিত।

Comments :0

Login to leave a comment