ট্রাইব্যুনালের রায়ের পরও ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি। এদিন তিনি এবং তার স্ত্রী বোলপুরের একটি কেন্দ্রে ভোট দিতে যান। কিন্তু সেখানে গিয়ে ভোট দিতে না পেরে ফিরে আসেন তিনি।
এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল সুপ্রবুদ্ধ সেন ও তার স্ত্রীর। এরপরই ট্রাইবুনালে নাম তোলার জন্য আর্জি জানিয়েছিলেন তারা। এপ্রিলের গোড়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, নন্দলাল বসুর নাতির আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।
এসআইআর পর্বে নিয়ম মেনে শুনানিতে হাজিরা দিয়ে যাবতীয় নথি জমা দিয়ে ছিলেন তারা। কিন্তু পরে যখন খসড়া তালিকা প্রকাশ হয়, তখন দেখা যায় তাদের নাম ‘বিবেচনাধীন’। ট্রাইব্যুনালের দারস্থ হন তারা। কিন্তু ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি।
Nandalal Basu grandson
ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি
×
Comments :0