বিশ্বকাপের মাঝেই অবসরের কথা জানালেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। ৪০ বছরের ফুটবলার ২০২৪ সালে ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। দেশের স্বার্থে অবসর ভেঙে এ বারের বিশ্বকাপ খেলছেন।
তবে ন্যুয়ের জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ শেষ হলেই পাকাপাকি ভাবে তিনি অবসর নেবেন। বিশ্বকাপে জার্মানির শেষ ম্যাচটি হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ন্যুয়ের জানিয়েছেন, ‘ঘরের মাঠে ইউরো খেলে বিদায় জানাতে চেয়েছিলাম। আমার মতে ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’
ন্যুয়ের জানিয়েছেন, ‘গত দু’বছর ধরে আন্তর্জাতিক স্তরে খেলার চাপটা আমার একটু বেশিই মনে হচ্ছে। তাই পরিষ্কার করে জানাতে চাই, এটাই আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। দু’বছর পর আবার ইউরো কাপ খেলার কোনও পরিকল্পনা নেই আমার। আগের দিনই মাঠের নামার আগে ঠিক করে নিয়েছি, জার্মানির হয়ে শেষ কয়েকটা ম্যাচ খেলব।’
২০১৪ সালে বিশ্বকাপ জয়ী হয়েছিল জার্মানি। ২০১৮ এবং ২০২২ এর বিশ্বকাপে সাফল্যের মুখ দেখেনি জার্মানি। এবার প্রথম ম্যাচেই ৭-১ গোলে জয়ী হয়েছেন তারা। তাই এবার ন্যুয়েররা প্রত্যয়ী সাফল্যের বিষয়ে।
Football
বিশ্বকাপের পরই অবসর জানিয়ে দিলেন ন্যুয়ের
×
Comments :0