Weather

সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রাজ্য

চলতি সপ্তাহে রাজ্য জুড়েই ঝড়-বৃষ্টির পুর্বাভাস আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোমবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জায়গায় মেঘলা আকাশ। মাঝে মাঝে হচ্ছে দমকা হাওয়া।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল নদীয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনায় বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
অন্যদিকে ভোটের দিন সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলার দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান এবং দুই ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে বলে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
উত্তরবঙ্গে সোমাবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সাথে ঝোড় হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment