Abhishekh Banarjee

অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

রাজ্য

চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্ট তার বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দেয়। এদিন সর্তসাপেক্ষে অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে বিদেশে যাওয়ার দুদিন আগে পুলিশকে জানাতে হবে তাকে। এছাড়া উড়ান সংক্রান্ত তথ্য, বিদেশে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা হবে সেই সব তথ্য জানাতে হবে পুলিশকে। 
এদিন রাজ্য সরকারের পক্ষ আদালতে অভিষেকের বিদেশ যাত্রার বিরোধীতা করে দাবি করা হয়, তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। বিদেশে গেলে তিনি পালিয়ে যেতে পারেন। উল্লেখ্য কয়েকদিন আগে তৃণমূল বিধায়ক মদন মিত্র দাবি করেন অভিষেক তার মাধ্যমে বিদেশ যাত্রা নিয়ে রাজ্য সরকারের সাথে ‘সেটিং’ করতে চেয়ে ছিলেন। যদিও মদনের এই কথার পর অভিষেকের পক্ষ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি। 
গত বুধবার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানায় বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিষয় মতামত নেবেন। চক্ষু বিভাগের প্রধান মেডিকেল বোর্ড গঠন করে রিপোর্ট খতিয়ে দেখে শুক্রবার তা জমা দেবে হাইকোর্টের কাছে। 
হাইকোর্টের এই নির্দেশের আগে সুপ্রিম কোর্টেও যান তিনি। কিন্তু বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকায় মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 
গত ২০ জুলাইয়ের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, কলকাতার কোনও চোখের হাসপাতাল থেকে অভিষেক পরামর্শ নিয়েছিলেন কি না। তৃণমূল সাংসদের আইনজীবী জানায়, অভিষেকের চোখের চিকিৎসা আগে থেকেই আমেরিকায় চিকিৎসা চলছে।
তৃণমূল সাংসদের বিদেশযাত্রায় আপত্তি রয়েছে রাজ্যের। অভিষেকের বিরুদ্ধে যে একাধিক মামলা চলছে, সে কথা তুলে ধরেন রাজ্যের আইনজীবী। তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে বলে হাইকোর্টে সওয়াল করেন রাজ্যের আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শোনার পরে হাই কোর্ট বলেছিল, প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যেতে হবে অভিষেককে। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিষেক।

Comments :0

Login to leave a comment