Election Commission TMC BJP

কেন্দ্রীয় বাহিনী নিয়ে অখুশি বিজেপি, তৃণমূলে মুখে ভোটাধিকার রক্ষার কথা

জাতীয় রাজ্য

শান্তিপূর্ণ ভোট রাজ্যে কী ভাবে করা যায় সেই নিয়ে কমিশনের ফুল বেঞ্চের সাথে সেই বিষয় কোন আলোচনা হয়েছে কি না তা না বলে নিজেদের দ্বন্দ প্রমান করতে মরিয়া তৃণমূল। তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার।
চন্দ্রিমা বলেন, ‘আমরা জানি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক নিরপেক্ষ সংস্থা, কিন্তু তাদের কাজে তার প্রতিফলন হচ্ছে না।’ তৃণমূলের প্রতিধিদের কথায় কী ভাবে ৬০ লক্ষ নাম অ্যা ডজুডিকেশনের তালিকায় এলো তার ব্যাখ্যা কমিশনকে দিতে হবে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মহিলাদের নাম সব থেকে বেশি বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য সিপিআই(এম) সহ বামপন্থীরা বার বার বলে এসেছে এসআইআর প্রক্রিয়ায় সব থেকে বেশি সমস্যায় পড়েছেন মহিলারা। বিবাহীত মহিলাদের ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে। 
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের প্রতি উষ্মা প্রকাশ করেছেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করায়। এখানে বলে রাখা দরকার, তৃণমূল বা মমতা ব্যানার্জি নয় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে প্রথম মামলা করেছিলেন মূর্শিদাবাদের সিপিআই(এম) কর্মী মোস্তারি বানু। ২০০২ সালের তালিকায় তার নাম থাকা সত্ত্বেও তাকে শুনানিতে ডেকে হয়রানি করা হয়েছে। 
ফিরহাদ হাকিম বলেন, বিজেপির কথায় কমিশন কাজ করছে। ওরা মানুষকে হেনস্থা করছে। আমাদের দাবি কোন ভারতীয় যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। 
উল্লেখ্য ২০১১ সালের পর থেকে প্রশাসন এবং গুন্ডা বাহিনীকে ব্যবহার করে একের পর এক নির্বাচনে ভোট লুঠ করেছে তৃণমূল। যার প্রতিফলন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জির প্রায় সাত লক্ষ ভোট জয়ী হওয়ার ব্যবধান। মৃত এবং ভুয়ো ভোটারের নাম তালিকায় রেখে দিয়ে ছাপ্পা দিয়ে জয়ী হয়েছে তৃণমূল। এসআইআর প্রক্রিয়ার বিরোধীতায় যখন বামপন্থীরা বার বার পথে নেমেছে তখন তার ওপরও আক্রমণ করেছে শাসক দল। 
এদিন কমিশনের সাথে ফুল বেঞ্চের সাথে এই বিষয় কোন কথা হয়নি বলে জানিয়েছে তৃণমূল। তৃণমূলের কথায় তাদের সাথে ক’দফায় ভোট হবে সেই নিয়ে কোন আলোচনা হয়নি।
অন্যদিকে বিজেপির প্রতিনিধি দল জানিয়েছে তারা এক দফা বা দু’দফায় নির্বাচনের দাবি জানিয়েছে। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন তাপস রায়, শিশির বাজোরিয়া এবং জগন্নাথ চ্যাটার্জি। বিজেপির কথায়, তারা কেন্দ্রীয় বাহিনীরি ভূমিকায় সন্তষ্ট নয়। বাহিনীকে সঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে না। তাদের অভিযোগ বর্তমান সরকারের কাছে আধিকারিকদের নিয়ে সুষ্টু ভাবে নির্বাচন পরিচালনা করা কোন ভাবে সম্ভব নয়। তবে ৬০ লক্ষ বিচারাধীন নাম নিয়ে কোন কথা বলেনি বিজেপি। তাদের প্রশ্ন করা হলে তারা স্পষ্ট বলে, বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। আদালত যা রায় দেবে তা মেনে নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment