শনিবার পশ্চিমবঙ্গ সহপাঁচ রাজ্যের ভোটের নির্ঘন্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর দুই অথবা তিন দফায় রাজ্য হতে পারে বিধানসভা নির্বাচন। গত রবিবার রাজ্যে আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার রাজনৈতিক দল গুলোর প্রতিনিধিদের সাথে তাদের বৈঠক হয়। সেই বৈঠকে সিপিআই(এম) এর পক্ষ থেকে কমিশনের কাছে দাবি জানানো হয় নির্বাচন এক অথবা দুই দফায় করার জন্য। এর সাথে হিংসামুক্ত স্বচ্ছ নির্বাচনের দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য আজই ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে প্রশাসনিক সভা করবে তিনি। সেই সভা থেকে রাজ্যের জন্য ১৮ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্প ঘোষনা করবেন তিনি। নিয়ম অনুযায়ী নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা করা হলে কোন সরকারি প্রকল্প ঘোষনা করা যায় না। কিন্তু বিহারের নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে বিহারের জন, মোদীর ঘোষনা পর নির্বাচন ঘোষনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এরাজ্যের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ব্রিগেডের সভা করে প্রধানমন্ত্রী যখন দিল্লির বিমানে পা রাখবেন তখন কমিশন রাজ্যে ভোট ঘোষনা করবে।
Assembly election 2026
শনিবার ঘোষনা হতে পারে নির্বাচনের নির্ঘন্ট
×
Comments :0