পশ্চিমবঙ্গের খালি রাজ্যসভা আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন হবে। কোয়েল মল্লিক গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পর আসনটি শূন্য হয়েছিল। এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
একই দিনে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন হবে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি, ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং ১৬ অক্টোবর ভোটগ্রহণ ও গণনা হবে।
রাজ্যসভার এই আসনটি আগে তৃণমূল কংগ্রেসের হাতে ছিল। ফলে উপনির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
অন্যদিকে উত্তরপ্রদেশের ১০টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল আটটি, সমাজবাদী পার্টির একটি এবং বহুজন সমাজ পার্টির একটি আসন। মেয়াদ শেষ হতে চলা সদস্যদের মধ্যে বিজেপির অরুণ সিং, গীতা শাক্য, নীরজ শেখর, ব্রিজলাল, বি এল বর্মা, সীমা দ্বিবেদী এবং হরদীপ সিং পুরীর পাশাপাশি সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বিএসপির রামজি গৌতম রয়েছেন।
উত্তরপ্রদেশের আরও একটি আসন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মার ইস্তফার কারণে খালি হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার ইস্তফা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর।
উত্তরাখণ্ডে বিজেপির সাংসদ নরেশ বনসলের মেয়াদও শেষ হচ্ছে। ওই আসনেও ১৬ অক্টোবর ভোট হবে।
Rajya Sabha Election
কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ১৬ অক্টোবর উপনির্বাচন
×
Comments :0