Dinhata

পৃথক পথ দুর্ঘটনায় দিনহাটায় মৃত ২

জেলা

হোলির আনন্দের মাঝে বিষাদের ছায়া। বুধবার হোলির দুপুরে দিনহাটায় পৃথক দুটি ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। একটি দিনহাটা- গীতালদহ রাস্তার বড় আটিয়াবাড়ী এলাকায়। অন্য দুর্ঘটনা দিনহাটার গিতালদহ এলাকায়। আটিয়াবাড়ী এলাকার দুর্ঘটনায় মৃতের নাম মিঠুন সরকার (ওরফে ভুট্টু)। গিতালদহ এলাকায় দুর্ঘটনায় মৃত যুবকের নাম তাপস দেবনাথ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গিয়েছে, দিনহাটার বড় আঠিয়াবাড়ি রাধানগর কলোনির যুবক মিঠুন সরকার এদিন দুপুরে ওই এলাকায় রাস্তা পার হচ্ছিল। হঠাৎই দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে। মিঠুন রাস্তায় ছিটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। 
গিতালদহে তাপস ওই যুবক মোটরবাইকে করে দিনহাটার দিকে আসছিলেন। গীতালদহে রাস্তার ধারেই একটি গাছে বাইকটি সজোরে ধাক্কা মারে। তাপস রাস্তায় ছিটকে পড়েলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দিনহাটার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

Comments :0

Login to leave a comment