দোল খেলা শেষে ভাটপাড়ায় গঙ্গায় বলরাম সরকার ঘাটে স্নান নেমে নিখোঁজ হয়েছেন মোট চার জন। ঘটনাস্থলে উদ্ধার কারী দল এবং বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।
দোল খেলা শেষ করে গঙ্গাস্নান করতে নেমেছিলেন দুই যুবক, এক যুবতী। তিনজনই ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। সেই সময় তিনজনই জলে তলিয়ে যান। সেই সময় গঙ্গা পাড়ে বসেছিলেন সৌরভ সরকার নামে স্থানীয় এক ছাত্র। ওই তিনজনকে বাঁচাতে গেলে তিনিও তলিয়ে যা়ন।
মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, প্রথম দুই যুবক সৈকত নন্দী (৩২)এবং সৌরভ নন্দী (২৭) ভাটপাড়া পৌরসভায় ৩৩ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা। সঙ্গের যুবতী দীপশিখা দাস রজক (২০) কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই তিনজনকে বাঁচাতে গিয়েছিলেন সৌরভ সরকার। তিনিও তলিয়ে যান। এই যুবক ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালায় একাদশ শ্রেণির ছাত্র। ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
চারে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এই খবর পেয়ে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ করেন এলাকার মানুষ। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশ গঙ্গার ঘাটে দাঁড়িয়েছিল। ঘাটগুলোর অবস্থা খারাপ। তা সত্ত্বেও গঙ্গায় নামতে বাধা দেয়নি পুলিশ। অভিযোগ, ডুবন্ত তিনজনকে বাঁচানোর জন্য বসে থাকা ওই ছাত্রকে জলে নামতে বলে পুলিশই। অনেক দেরি করে উদ্ধারকারী দল এসে পৌঁছায়। একজনের দেহ এখনও উদ্ধার করা যায়নি। বুধবার সকাল থেকে গঙ্গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।
Comments :0