জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় কৃষ্ণ ঘাঁটি সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই-তৈবার এক শীর্ষ কমান্ডারসহ ৪ সন্ত্রাসীবাদী নিহত হয়েছে। নিহতরা পুঞ্চ জেলার মান্ডালা ও মাদারপুরের বাসিন্দা বলে চিহ্নিত করা হয়েছে। নিহতেরা হলেন মহম্মদ ইশতিয়াক, লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার মহম্মদ ফয়জান, মহম্মদ ওয়াকাস এবং মহম্মদ আসিম।
সেনার অনুমান, আইইডি বিস্ফোরণ। বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশেপাশের এলাকায় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। জানা গেছে, বিস্ফোরণটি জিরো লাইনের নিকটবর্তী এলাকা সাতওয়াল নাকির কাছে ঘটেছে।
বিস্ফোরণটি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকারী সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের কারণে ঘটেছে, নাকি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কারণে, তা স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের পর সীমান্তের সমস্ত এলাকায় সতর্কতা জারি করেছে। অন্য কোনো সন্ত্রাসবাদী ওই এলাকায় লুকিয়ে আছে কিনা, সেই আশঙ্কায় ভারতীয় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। নিয়ন্ত্রণ রেখার ওপর নজর রাখা হচ্ছে এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে এলাকায় এই বিস্ফোরণটি ঘটেছে, এদিন সকালে এই এলাকায় দুটি ল্যান্ডমাইন পাওয়া গিয়েছিল এবং সেনাবাহিনী সেগুলো নিষ্ক্রিয় করেছে। গত সপ্তাহে সেখান থেকে প্রায় এক ডজন ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে।
Landmine Blast in Poonch
পুঞ্চে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৪ সন্ত্রাসবাদী
×
Comments :0