আরএসএস ও বিজেপির আজ্ঞাবহ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, অবৈধ এসআইআর বাতিল, সংসদে বিরোধী সাংসদদের সাসপেন্ড করে নূতন মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের নিয়ম বাতিল করে পুনরায় পুরানো আইন চালু করার দাবি তে মালদহ জেলার বামপন্থী দলসমূহের আহ্বানে মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ী মোড়ে সোমবার নাগরিক কনভেনশন হয়। সভা পরিচালনা করেন বামপন্থী দলসমূহের জেলা আহ্বায়ক কৌশিক মিশ্র। জেলার বিভিন্ন ব্লক থেকে বামপন্থী কর্মীরা ছাড়াও এসআইআর'র কারণে ভোটার তালিকা থেকে অবৈধভাবে বাদ যাওয়া ভোটাররাও উপস্থিত ছিলেন।
সভার শুরুতে, ইলেক্শন কমিশন বিজেপিকে জেতাতে পরিকল্পনা করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছেন তাকে ধিক্কার জানিয়ে কৌশিক মিশ্র বলেন, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি জেতার কথা বলছে, যে ভাষায় বাংলার শ্রদ্ধেয় মনীষীদের অপমান করছে তাকে ধিক্কার জানানোর কোন ভাষা নেই।
এরপর একে একে বক্তব্য রাখেন বামপন্থী দলসমূহের রাজ্য নেতৃত্ব সিপিআইএম-এল লিবারেশনের মলয় তেওয়ারি, সিপিআই নেতা শ্রীকুমার মুখার্জী, এসইউসি(কমিউনিস্ট) নেতা সান্টু গুপ্ত, আরএসপি নেতা সুভাষ নস্কর, সিপিআইএম-এল (রেড স্টার) নেতা চন্দন দাস, সিপিআই(এম) নেতা জামির মোল্লা, ফরওয়ার্ড ব্লক নেতা স্বরূপ দেব বক্তব্য রাখেন। প্রত্যেকেই এস আই আর এর মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তার উল্লেখ করে বলেন এটা আর এস এস ও বিজেপির পরিকল্পনা। তাঁরা এই নিয়ে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে বলেন এর মধ্য দিয়েই বিজেপি পশ্চিমবঙ্গ সড়ক অন্যান্য রাজ্যৈ ক্ষমতায় এসেছে এবং আস্তে চাইছে। এর লক্ষ্য একটাই দেশকে হিন্দু রাষ্ট্র করা। এর বিরুদ্ধে দেশের মানুষ প্রতিবাদে নেমেছেন যাতে ওরা আতঙ্কিত।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে কলকাতা শহরে আমরা সভা করার পরিকল্পনা করলেও পুলিশ তা ঠিক কয়েকঘন্টা আগে তার পারমিশন ক্যানসেল করে দিচ্ছে। আমরা জোর করে সভা করতেই পারতাম। করিনি কারণ আমরা চেয়েছিলাম প্রত্যকটি মানুষ আস্তে আস্তে উপলব্ধি করুন আমরা এমন একটা শাসনে আছি যে শাসনটা সাধারণ মানুষের পক্ষে নয়। তাই আমাদের অনুরোধ যতই বিরোধিতা থাক আমরা ঘরের লড়াই বুজে নেবো কিন্তু মহাশত্রুর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।
কনভেনশন শেষে রথবাড়ী মোড় থেকে এক বিশাল বর্ণাঢ্য মিছিল বের হয়, যা বিভিন্ন পথ পরিক্রমা করে এলআইসি মোড়ে শেষ হয় এবং সভা হয়।
Citizens' convention in Malda
জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর বাতিলের দাবিতে নাগরিক কনভেনশন মালদহে
×
Comments :0