শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে পথ দুর্ঘটনায় দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত দম্পতির নাম আখতার আলি ও ফজিরুন খাতুন। তাঁরা রাজগঞ্জের ভান্ডারিগছ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে স্বামী স্ত্রী বাইকে বাইকে চেপে রাজগঞ্জ থেকে ফুলবাড়িতে এসেছিলেন। ব্যাঙ্কের কাজ সেরে বাড়ি ফেরার পথে একটি দ্রুত গতির গাড়ি তাদের স্কুটিতে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় দুজনেই বাইক থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
Road Accident
ফুলবাড়িতে পথ দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
×
Comments :0