ঝাড়খণ্ডের চাতরায় এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। তার মধ্যে অগ্নিদগ্ধ এক রোগীর সঙ্গে রয়েছেন বিমানের পাইলট এবং চিকিৎসক।
সোমবার একটি বেসরকারি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবায় ৪১ বছরের ওই রোগীকে উন্নত পরিষেবার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল।
অসামরিক বিমান পরিবহন ডিরেক্টরেট জেনারেল বা ডিজিসিএ জানিয়েছে রাঁচিতে ৭টা ১১ নাগাদ আকাশে ওড়ার কিছু পর থেকেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিশ্চিত হওয়া গিয়েছে যে বিমানটি ভেঙে পড়েছে চাতরার একটি এলাকায়। জেলা প্রশাসন উদ্ধারকারী দল পাঠিয়ে কাজ চালাচ্ছে।
ডিজিসিএ জানিয়েছে বেসরকারি রেড বার্ড এয়ারওয়েজ এই বিমানটি চালাচ্ছিল। বিচক্র্যাফট সি নাইন্টি বিমানে ওই রোগীর ছাড়াও ছিলেন দুই পাইলট এক চিকিৎসক এবং এক প্যারামেডিক।
Air Ambulance Crash
ঝাড়খন্ডে এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে মৃত সাত
×
Comments :0