গান্ধীহত্যায় ফাঁসি দেওয়া হয়েছিল যে নাথুরাম গডসেকে তিনি আরএসএস’র সক্রিয় কর্মীই ছিলেন। পুনের আদালতে এক মামলায় এই সত্যকে সামনে আনলেন বিনায়ক দামোদর সাভারকরের পৌত্র সাত্যকি সাভারকর। গডসেও সম্পর্কে সাত্যকি সাভারকরের দাদু।
পুনের এই আদালতে মূল মামলাটি কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলেনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। সাভারকরের বিরুদ্ধে রাহুলের একটি বক্তব্য ঘিরে মামলাটি দায়ের করেছেন সাত্যকি সাভারকরই।
কিন্তু পুনের এই সাংসদ-বিধায়কদের বিচারের বিশেষ আদালতেই সেই সত্য সামনে এনেছেন যা আরএসএস এবং তার রাজনৈতিক শাখা বিজেপি বারবার লুকিয়ে রাখতে চায়।
আইন এবং আদালত বিষয়ক একাধিক ওয়েবসাইটে সাত্যকি সাভারকরের বয়ান বের করা হয়েছে। আরএসএস বিভিন্ন সময়ে দাবি করে এসেছে যে নাথুরাম গডসে গান্ধী হত্যার আগেই আরএসএস’র সঙ্গে সম্পর্ক ছেড়েছিলেন।
পুনের আদালতে সাত্যকি সাভারকর মামলা দায়ের করেন লন্ডনের রাহুলের এক বক্তৃতার বিরুদ্ধে। তাঁর অভিযোগে বলা হয়, রাহুল বলেছেন যে সাভারকর মুসলিমদের নিগ্রহে খু্শি হতেন। বিডি সাভারকরের মানহানি করা হয়েছে।
রাহুলের পক্ষের আইনজীবী মিলিন্দ পাওয়ার, গত সোমবার, পালটা সওয়াল করেন সাভারকরের পৌত্র সাত্যকিকে। তাঁর মা গোপাল গডসের কন্যা। নাথুরাম গডসের ভাই গোপাল গডসেও গান্ধীহত্যা মামলায় দীর্ঘ কারাবাস করেন। অন্যদিকে বিডি সাভারকর তাঁর বাবার কাকা।
এই মামলায় অভিযুক্ত ছিলেন সাভারকরও। প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হলেও গান্ধীহত্যায় এই যোগাযোগ সম্পর্কে গুরুতর একাধিক প্রশ্ন তুলেছিল কাপুর কমিশন। নাথুরাম গডসের পাশাপাশি নারায়ণ আপ্তেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
দুই বিচারপতি দীপঙ্কর দত্ত এবং শীল নাগুর বেঞ্চ আগামী ১ সেপ্টেম্বর ফের শুনানির দিন ঠিক করেছে।
Nathuram Godse RSS Satyaki Savarkar
গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে আরএসএস-ই করতেন, আদালতে বয়ান সাভারকর পৌত্রের
গান্ধীহত্যার বিচার। আদালত কক্ষে একেবারে পিছনে বিনায়ক দামোদর সাভারকর। সামনে নাথুরাম গডসে ও নারায়ণ আপ্তে।
×
Comments :0