jamiya miliya

বহিষ্কারের পরও নতিস্বীকার নয়, জানালো জামিয়ার ছাত্ররা

জাতীয়

No surrender even after expulsion, declare Jamia students

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশন করছে ছাত্রছাত্রীরা। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে টানা আন্দোলন চলছে এই দাবিতে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সালে তুলে দেওয়া হয়েছিল। ছাত্র সংসদ ফিরিয়ে আনার দাবিতে অনশন তাঁরা। আন্দোলনের জন্য এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ১০৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বাতিল করেছে।

গত দশ দিনে, ক্যাম্পাসে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে জামিয়া মিলিয়া কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনা করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনিয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। যারা এই ইউনিয়নের গঠনতন্ত্র প্রণয়ন করবে। এই আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ তিনজনকে সাময়িকভাবে বহিষ্কারও করেছে। 
বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, ১২ থেকে ২১ অক্টোবরের মধ্যে হওয়া বিক্ষোভের ঘটনায় ছাত্রছাত্রীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপগুলো তারা পুনর্বিবেচনা করবে।
আন্দোলনরত ছাত্রছাত্রীরা এক বিবৃতিতে দাবি জানিয়েছে যে, জামিয়া মিলিয়া ছাত্রসংসদ নির্বাচন যেন ছাত্রছাত্রীদের দ্বারা গঠিত একটি নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। এছাড়াও চলমান আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সব শাস্তিমূলক ব্যবস্থা যেন লিখিতভাবে প্রত্যাহার করা হয়। 
অনশনরত পড়ুয়ারা দাবি জানিয়েছে যে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ, অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, “জামিয়া ছাত্রছাত্রীরা কোনও সময়সীমা বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক, এবং অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে।”

Comments :0

Login to leave a comment