Haringhata Instacart CAG

রিপোর্ট সিএজি'র: হরিণঘাটায় প্রায় ১৩ কোটি লোকসানে ইনস্টাকার্টকে জমি

রাজ্য

হরিণঘাটা শিল্পতালুকে ফ্লিপকার্টের লজিস্টিকস শাখা 'ইনস্টাকার্ট সার্ভিসেস'-কে জমি বরাদ্দের ক্ষেত্রে ১২ কোটি ৮৬ লক্ষ টাকার আর্থিক লোকসানের অভিযোগ উঠেছে। সিএজি রিপোর্টে লোকসানের চুল পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে দায়ী করা হয়েছে।
বিধানসভায় পেশ হয়েছে সিএজি রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে, ১০৯.১২ একর জমি ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার সময় জমির প্রকৃত ব্যবহারযোগ্যতা এবং ভিত্তি দাম নির্ধারণে গলদ ছিল। রিপোর্টে বলা হয়েছে, ৫৫.৮৯ একর জলাশয় এলাকাকেও শিল্পযোগ্য জমির হিসেবে ধরে মূল্য নির্ধারণ করায় প্রতি একরে প্রায় ১২ লক্ষ টাকার দাম কম ধরা হয়েছে। ফলে কোষাগারের লোকসান হয়েছে।
নিয়ম অনুযায়ী জমির ভিত্তি দাম একর প্রতি ৭৫.২৩ লক্ষ হওয়ার কথা। কিন্তু ইনস্টাকার্টের কাছ থেকে নেওয়া হয়েছে মাত্র ৬৩.৪৯ লক্ষ। 
রিপোর্টে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের এই গুরুত্বপূর্ণ ক্যাগ রিপোর্টটি বিধানসভায় পেশ করেনি রাজ্যের তৎকালীন তৃণমূল সরকার।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রায় ৯৯১ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের ভিত্তিতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাকার্টের সঙ্গে ৯৯ বছরের লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে রাজ্য সরকারের দাবি, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদন নিয়েই জমির মূল্য নির্ধারণ করা হয়েছিল।
২০১৭’র আগস্টে  নিগমকে ১৩২৬.৯৩ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বলা হয়, বেঙ্গালুরুর পর হরিণঘাটা হাবটি হবে সংস্থার র দ্বিতীয় হাব। গোটা পূর্বাঞ্চলের বাজারে পরিষেবা দেওয়ার জন্য গড়ে তোলা হবে। 
প্রকল্পের জন্য চিহ্নিত জমিটি বিমানবন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে। ১২ নম্বর জাতীয় সড়ক ও কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত। প্রস্তাবিত এই প্রকল্পের মাধ্যমে ১৮,০০০-এরও বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছিল।

Comments :0

Login to leave a comment