kerala cpim

কেরালায় ৮৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা সিপিআই(এম)-র

জাতীয়

কেরালা বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন সিপিআই(এম) কেরালা রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন। গোবিন্দন জানিয়েছেন, ৮৬ আসনের প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআই(এম)। ৫৬ জন বিধায়ককে পুনরায় মনোনয়ন দেওয়া হবে। এদিন তিরুবন্তপুরমে  একেজি সেন্টারে সাংবাদিক সম্মেলন করেন গোবিন্দন। কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের বিভিন্ন সাফল্য বিষদে ব্যাখ্যা করেন তিনি। কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে চরম দারিদ্র্য দূর করতে পেরেছে সরকার। পাশাপাশি ভিজিনাম নামে আন্তর্জাতিক সমুদ্র বন্দর ও ওয়েনাডে নগরায়ন প্রকল্পের উল্লেখ করেন তিনি।

৬২ লক্ষ্য মানুষকে ৬২ লক্ষ মানুষকে ২০০০ টাকা জনকল্যাণ পেনশন বাবুর দেয় সরকার। সাড়ে চার লক্ষ পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে গত পাঁচ বছরে। গোবিন্দার উল্লেখ করেন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কেরালার মানুষের ঐক্য গড়ে এই সাফল্যের ভিত্তিতে নির্বাচন লড়বে সিপিআই(এম) এবং গণতান্ত্রিক ফ্রন্ট।

Comments :0

Login to leave a comment