৪২০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল লখনৌ-কানপুর এক্সপ্রেসওয়ে। উদ্বোধনের দু’সপ্তাহের মধ্যে সেই রাস্তায় দেখা গেলো ফাটল। যা নিয়ে উত্তরপ্রদেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গঢ়কড়ি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছিলেন ওই রাস্তার উদ্বোধনে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর বৃষ্টির পর ওই রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে বিরোধীদের পক্ষ থেকে এই বিষয় সরকারকে নিশানা করা শুরু হয়েছে। রাস্তা তৈরিতে ব্যবহৃত সামগ্রী নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
সমাজবাদী পার্টির নেতা মধুসুদন যাদব সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘লখনৌ কানপুর এক্সপ্রেস রোড হয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তায় চওড়া ফাটল চোখে পড়ছে। বৃষ্টির পরপরই নতুন রাস্তায় এই ফাটল দেখা গিয়েছে।’ বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাস্তার এই অবস্থার কারণে যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাদের অভিযোগ রাস্তা তৈরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, নিশানা করা হয়েছে যোগী সরকারকে।
Uttar Pradesh
১২ দিনের মাথায় ফাটল চার হাজার কোটির রাস্তায়
×
Comments :0