AISHE GHOSH DELHI COURT

ঐশী ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা প্রত্যাহার দিল্লি আদালতের

জাতীয়

দিল্লির বঙ্গ ভবনের সামনে ২০২১ সালে ঘটে একটি বিক্ষোভের ঘটনায় এসএফআই যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ-র বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য পরোয়ানা বৃহস্পতিবার দিল্লি আদালতের তরফে প্রত্যাহার করা হয়েছে। 
মঙ্গলবার ঐশী ঘোষকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর এ কে গোপালন ভবনে হানা দেয় দিল্লি পুলিশ। সেদিনই এই ঘটনার নিন্দা জানান সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। পাশাপাশি, ককরোচ জনতা পার্টি, এআইএসএ সহ রাজনৈতিক মহলের অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানান। পাশাপাশি, সিপিআই(এম)-র দপ্তরে হামলার বিষয়টি সংসদে উত্থাপিত হলে, সেই ঘটনার ও তীব্র বিরোধিতা জানান বিরোধীরা। 
বুধবার অর্থাৎ গতকাল ঐশী ঘোষ দিল্লির আদালতে হাজিরা দিলেও, সেদিন এই মামলার শুনানি স্থগিত রাখা হয়। গতকালই আদালতের তরফে তাঁকে বৃহস্পতিবার  "সশরীরে হাজির হওয়ার" নির্দেশ দেওয়া হয়। 
সেইমতোই, আজ বৃহস্পতিবার দিল্লি আদালতে হাজির হন তিনি। এদিনই, বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিজয়শ্রী রাঠোর ১,০০০ টাকা জরিমানার শর্ত সাপেক্ষে ঐশী ঘোষের  বিরুদ্ধে জারি করা জামিন-অযোগ্য পরোয়ানা বাতিল করেন। 
এই বিষয়ক মামলার পরবর্তী শুনানি ২১ নভেম্বর।

Comments :0

Login to leave a comment