Delhi Fire

দিল্লির পালামে অগ্নিকাণ্ডে ৩ শিশু সহ মৃত ৯

জাতীয়

পালামের কাছে জ্বলন্ত বহুতল।

দিল্লির পালামে একটি বসতবাড়িতে আগুনের জেরে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে ৬ শিশুও।
পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রীরাম চকে এই বহুতলে আগুন লাগে বুধবার। দিল্লি পুলিশ এবং দমকল ঘটনার খবর পেয়ে উদ্ধারে যায়। বেশ কয়েকজন বাসিন্দাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। তার মধ্যে ৬ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসা চলার মাঝেই আরও ৩ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। 
দমকল বলেছে, সকালে আগুন লাগার খবর পাওয়ার পর দমকল পাঠানো শুরু হয়। আগুনের তীব্রতা দেখে মোট ৩০টি দমকল মোতায়েন করা হয়। 
দিল্লির দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডেপুটি পুলিশ কমিসনার অমিত গোয়েল বলেছেন, আগুনের মধ্যে আটকে পড়েছিলেন অন্তত ১২ জন। আর্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আগুন নেভানোর কাজ চলছে।

Comments :0

Login to leave a comment